গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী, চিকিৎসা চলছে দিল্লিতে
রূপোলি পর্দায় তিনি হাজারও ভক্তের মন মাতিয়েছেন 'ডিস্কো ডান্সার' হিসাবে। ভক্তদের সেই মহাগুরু মিঠুন চক্রবর্তী অসুস্থ।
রূপোলি পর্দায় তিনি হাজারও ভক্তের মন মাতিয়েছেন 'ডিস্কো ডান্সার' হিসাবে। ভক্তদের সেই মহাগুরু মিঠুন চক্রবর্তী অসুস্থ। এক সর্বভারতীয় বিনোদন পোর্টাল সূত্রে এমনই তথ্য দেওয়া হয়েছে। 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এর বিচারক মিঠুন পিঠের যন্ত্রণায় কাবু হয়েই ভর্তি হয়েছেন হাসপাতালে।

সূত্রের খবর, দিল্লিতে অই মুহুর্তে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী। কিছুদিন আগেই তিনি পিঠের ব্যথার জেরে সাময়িক বিরতি নেন নিজের কাজ থেকে। পরে আবারও কাজে যোগ দিলে বেড়ে চলে ব্যথা। উটিতে তাঁর বাসভবনের কাছেই একটি হাসপাতালে মিঠুনের চিকিৎসা চলছিল। এমনই দাবি সূত্রের। তবে সেই চিকিৎসায় সেভাবে সুস্থ বোধ না করাতেই দিল্লিতে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তী।
মিঠুনকে বড়পর্দায় শেষ দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানার 'হাওয়াইজাদে' ছবিতে। এরপর শ্রীদেবীর মৃত্যুর সময় বলি পাড়াতে মিঠুনকে নিয়ে অনেক কথা উঠলেও , কোনো মন্তব্য উঠে আসেনি মিঠুনের তরফে। উল্লেখ্য, নব্বইয়ের দশকের একসময়ে মিঠুনের সঙ্গে শ্রীদেবীর প্রেমের ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে বলিউডে। সেঘটনা ঘিরে আজও বিলউডের অলিতে গলিতে অনেক কথা শুনতে পাওয়া যায়। এদিকে , জানা গিয়েছে চিকিৎসা শেষ হলেই ফের একবার পুরনো ভূমিকায় দেখা যাবে মিঠুনকে।












Click it and Unblock the Notifications