কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে, এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী

কেন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে, এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী

বলিউড ও টলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে পছন্দ করেন না চেনেন না এমন মানুষের সংখ্যা বোধ হয় নেই। তাঁর ফ্যানের সংখ্যা অনেক। সম্প্রতি। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। আর এটি দেখে অনেক ভক্তরা জানতে চাইছেন কী হয়েছে অভিনেতার, আবার কেউ কেউ বলছেন, কেনই বা হাসপাতালে ভর্তি অভিনেতা? ছবি ভাইরাল হওয়ার পর কিন্তু অভিনেতার স্বাস্থ্য নিয়ে নানান গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে, অনেক ভক্তই কিন্তু তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছিলেন।

অভিনেতার শরীর নিয়ে কী জানালেন মিমো

অভিনেতার শরীর নিয়ে কী জানালেন মিমো

অভিনেতার নানান ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যদিও হাসপাতলের শোওয়া ছবিটি সত্যি বলেই জানা গিয়েছে। তাঁর ছেলে মিমো জানিয়েছেন, বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। ভয়ের কিছু নেই। কিডনিতে স্টোনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন। এখন তিনি ছাড়াও পেয়েছেন বলেই জানা গিয়েছে। অভিনেতার সুস্থতার খবর পাওয়ার পর স্বস্তি মিলেছে তাঁর ভক্তদের। তাঁর দ্রুত সুস্থতার জন্য আরোগ্য কামনা করেছেন অনেক অনুগামীরাই।

 বিজেপির জাতীয় সম্পাদক কী জানান

বিজেপির জাতীয় সম্পাদক কী জানান

বিজেপির জাতীয় সম্পাদক ড. অনুপম হাজরা একটি টুইট করেন। সেখানে তিনি তাঁর সঙ্গে অভিনেতা মিঠুনের অনেকগুলি ছবি শেয়ার করেছেন এবং সেই সঙ্গে তাঁর দ্রুত আরোগ্যও কামনা করেছেন। অনুগামীরাও তাঁর সুস্থতার কামনা করছেন।

কালার্সের শোতে দেখা মিলেছে তাঁর

কালার্সের শোতে দেখা মিলেছে তাঁর

সম্প্রতি, জনপ্রিয় টিভি চ্যানেল কালার্স এর 'হুনারবাজ-দেশ কি শান' রিয়েলিটি শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার এখন গোটা দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়। আর সেখানেই দেখা গিয়েছে অভিনেতাকে। এখানে কিন্তু বিচারকের আসনে দেখা মিলে ছিল মিঠুন চক্রবর্তীর। আর স্টাইলে বেশ মজে থাকত অনুগামীরা। এখানেই শেষ নয়। বলিউডের বেশ জনপ্রিয় সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস'-সেও দেখা মিলেছে তাঁর। তাঁর অভিনয়ের বেশ প্রশংসা করেছেন ভক্তরা।

উল্লেখ্য, ১৯৭৬ সালে তাঁর কর্মজীবন শুরু হয়। 'মৃগয়া' ছবির মাধ্যমে তাঁর অভিষেক ঘটে। এ ছবির মাধ্যমেই তিনি 'সেরা অভিনেতা' হিসেবে ভারতের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' লাভ করেন। তাঁর সুদক্ষ অভিনয়ের জন্য তাঁকে বিশেষভাবে পছন্দ করেন সকলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+