সন্তান নিয়ে অশান্তিতে মিঠুন দা! ভেঙে যাচ্ছে বড় ছেলের সংসার?
কোটি কোটি ফ্যানেদের কাছে তিনি মহাগুরু। গলি থেকে রাজপথে উঠে আসার গল্প বাস্তব জীবনে লিখেছেন ডিস্কো ড্যান্সার। কিন্তু পর্দায় যত ভালোভাবে সব সমস্যার সমাধান করুন না কেন, ব্যক্তিগত জীবনে এবার নাকি অশান্তি বাড়লো মিঠুন চক্রবর্তীর! মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো, একাধিক বিষয় নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন বেশ কয়েকবার। কিন্তু এবার সরাসরি ব্যক্তিগত জীবন নিয়ে ফের খবরে এলেন তিনি।
শশুর শাশুড়িদের সঙ্গে ছেলে বৌমার ঝগড়া নতুন কোনও বিষয় নয়। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সেলেবদের জীবনেও লেগে থাকে এমন নানা অশান্তি। এবার বৌমার সঙ্গে ঠোকাঠুকি বাড়লো মিঠুন ও তাঁর স্ত্রী যোগিতার। আর তা নাকি এমন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে যাতে ভেঙে যাচ্ছে মেমোর ঘর! ব্যাপারটা কী?

হিন্দি বিনোদন জগতে পরিচিত মুখ মাদালসা শর্মা। অনুপমা সিরিয়ালের দৌলতে, প্রত্যেকের ঘরে ঘরে পরিচিত মুখ তিনি। তবে মাদালসার সঙ্গে মিঠুনের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্ক হল শ্বশুর বৌমার। মিঠুনের বড় ছেলে মিমোর স্ত্রী হলেন তিনি। মাদালসার বাবা বলিউডের অন্যতম উল্লেখযোগ্য পরিচালক এবং প্রযোজক সুভাষ শর্মা। মাদালসার ছোট থেকে ইচ্ছা ছিল অভিনেত্রী হবার। মুম্বাইয়ের মিঠিবাই কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
২০১৮ সালে মহাক্ষয় অর্থাৎ মিমোর সঙ্গে বিয়ে হয় মাদালসার। তবে, সম্প্রতি নাকি যোগিতা বালির সঙ্গে ঝগড়া লেগেছিল তাঁর। তবে কি বৌমাকে পছন্দ করেন না মিঠুনের স্ত্রী? খোঁজখবর নেওয়ার পর জানা যায় আসলে সেটি ছিল নেহাতই খুনসুটি। আসলে মাদালসা নয় বরং অনুপমা সিরিয়ালে তাঁর অভিনীত নেতিবাচক চরিত্রটিকে দুচোখে পছন্দ করেন না যোগিতা ও মিঠুন! তার জন্যই বৌমাকে মজা করেই কথা শোনান তাঁরা।












Click it and Unblock the Notifications