শীতেও পুজোর আমেজ, সন্তানের গানে ফের নাচের তালে পা মেলালেন 'মহাগুরু' মিঠুন
একেই বলে বুড়ো হাড়ে ভেলকি! তিনি যে কেন মহাগুরু তা সবাইকে চোখে আঙুল দিয়ে ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। আরো একবার হাতে-কলমে তার প্রমাণ পেলেন দর্শকরা। ২০২৪ যেন মিঠুনময়। পুজোতে কাঁপিয়ে দিয়েছেন তিনি। আর এবার শীতের মরশুমেও রীতিমতো ঘাম ঝরিয়ে দিলেন মহাগুরু।
দুর্গাপুজো কালীপুজোর পর কেটেছে জগদ্ধাত্রী পুজোও। কিন্তু উৎসবের আমেজ যেন কোনও অংশেই কমছে না বাংলা থেকে। ভরা নভেম্বরেও দুর্গাপুজোর ভরপুর স্বাদ পর্দা জুড়ে! আর সৌজন্যে স্বয়ং ডিস্কো ড্যান্সার। যে নাচ দিয়ে আসমুদ্রহিমাচলকে পাগল করে দিয়েছিলেন, আরও একবার তাঁর সেই চেনা ছন্দেই ভক্তদের মাতিয়ে দিলেন মিঠুন।

পরিচালক রাজ চক্রবর্তীর আগামী সিনেমায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, এই কথা কারও আর জানতে বাকি নেই। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত সেই সিনেমা সন্তান। ইতিমধ্যে এই রিলিজ হয়ে গিয়েছে ছবির ট্রেলার। প্রথম দর্শনেই দর্শকদের ভালোবাসার জোয়ারে ভেসে গিয়েছেন সিনেমার কলাকুশলীরা। তবে সব স্পটলাইট যেন গিয়ে থেমেছে মহাগুরুর ওপরেই। এবার সিনেমার গান রিলিজের পরেও একই অবস্থা।
মুক্তি পেল জিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় সন্তান ছবির গান ঠাকুর থাকবে কতক্ষণ। মূলত দুর্গাপুজোর পটভূমিতে উঠে এসেছে এই গান। আর সেখানে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে, যা নিঃসন্দেহে সিনেমার প্রধান আকর্ষণ। এসভিএফের ব্যানারে তৈরি হয়েছে সিনেমা সন্তান।
মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, সোহিনী সেনগুপ্ত, অহনা দত্ত প্রমুখ। নিজের সবটুকু দিয়ে একজন সন্তানকে পালন করেন বাবা-মা। কিন্তু বড় হয়ে সেই সন্তান এর কাছে সবথেকে অবহেলার পাত্র হয়ে ওঠেন মা-বাবারাই। সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা নাকি মা বাবার মর্যাদা কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সেই সব নিয়েই আবর্তিত রাজ চক্রবর্তীর আগামী সিনেমা সন্তান।












Click it and Unblock the Notifications