সিনেমার শ্যুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

সিনেমার শ্যুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

শ্যুটিংয়ের মাঝে গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে হিন্দি সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' এর শ্যুটিংয়ের কাজে তারকা অভিনেতা মুসৌরিতে রয়েছেন। বিবেক অগ্নিহোত্রী অভিনীত এই সিনেমার শ্যুটিংয়ের মাঝেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

কী হয়েছে মিঠুন চক্রবর্তীর

কী হয়েছে মিঠুন চক্রবর্তীর

ছবির পরিচালক বিবেক জানিয়েছেন, অভিনেতা মিঠুন চক্রবর্তী খাদ্যে বিষক্রিয়ার কারণে আচমকাই পেটের সংক্রমণে অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীর অত্যন্ত খারাপ। সিনেমার অ্যাকশন সিক্যুয়েন্সে তিনি শ্যুটিং করছিলেন, তাঁকে ঘিরেই সব শট ছিল।

অসুস্থতা কতটা গুরুতর

অসুস্থতা কতটা গুরুতর

জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়া দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক আরও জানিয়েছেন, 'প্রবীণ অভিনেতার অসুস্থতা বেশ গুরুতর। সিনেমায় অনেকটা অংশ জুড়ে মৌসুরি রয়েছে। এখানে বড় দৃশ্যের শ্যুটে মিঠুন চক্রবর্তী দিনের পর দিন কাজ করছেন। কিন্তু অসুস্থতার কথা কাউকে টের পেতে দেননি। এর মাঝেই পেটের যন্ত্রণায় তিনি অসুস্থ হয়ে পড়েন। যন্ত্রণায় তিনি সোজা হয়ে দাঁডা়তে পারছিলেন না।'

কাজের প্রতি মিঠুন চক্রবর্তীর নিষ্ঠার প্রশংসা

কাজের প্রতি মিঠুন চক্রবর্তীর নিষ্ঠার প্রশংসা

সঙ্গে পরিচালক আরও বলেন, 'তবে মিঠুর চক্রবর্তীর সাধনা ও কাজের প্রতি নিষ্ঠা দেখে তরুণ প্রজন্মের শেখা উচিত। সাধারণ মানুষ হলে অসুস্থতায় বিশ্রাম নিতেন। তিনি অবশ্য নিষ্ঠা দিয়ে কাজ করে গিয়েছেন। উল্টে কাউকে অসুস্থতার কথা জানতে দেননি।গুরুতর অসুস্থ হলে মিঠুনদার পেটের সংক্রমণের কথা জানা যায়। অসুস্থ হলেও একের পর এক নিখুঁত শট দিয়ে গিয়েছেন। সেই সঙ্গে বারবার টিমের কোনও অসুবিধে হচ্ছে কিনা, শট ঠিক রয়েছে কিনা, সেই নিয়ে খুঁতখুঁত করেছেন। মিঠুন দা কেন এতবড় সুপারস্টার এবং চলচ্চিত্র জগতের সম্পদ তাঁর কাজেই তা বুঝিয়ে দিলেন।'

ডান্স রিয়্যালিটি শোয়ের জন্যে নতুন লুকে ধরা দেন মিঠুন

ডান্স রিয়্যালিটি শোয়ের জন্যে নতুন লুকে ধরা দেন মিঠুন

দ্য কাশ্মীর ফাইলসের পাশাপাশি এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী নাচের রিয়্যালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২' নিয়ে ব্যস্ত রয়েছেন। নতুন এই রিয়্যালিটি শোয়ের ইতিমধ্যে মিঠুনের নতুন লুক প্রকাশ হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+