দীর্ঘ ৪৬ বছর পর ফিরছে মৃগয়া-র জুটি, ছবির ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত দর্শক মহল
দীর্ঘ ৪৬ বছর পর ফিরছে মৃগয়া-র জুটি, ছবির ঘোষণা সামনে আসার পরেই উচ্ছ্বসিত দর্শক মহল
একসময় বাংলা সিনেমায় কালজয়ী এক জুটি তৈরি করেছিলেন বিখ্যাত পরিচালক মৃণাল সেন। বড় পর্দায় আসার পর দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছিল খুবই অন্য রকম সেই জুটি। ভাবছেন তো কার কথা বলা হচ্ছে, হ্যা, সেই জুটি হল মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর। মৃণাল সেনের মৃগয়া ছবিতে জুটি হিসেবে কাজ করেছিলেন তাঁরা। এবার পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবি 'প্রজাপতি' তে দেখা যাবে এই জুটিকে। তবে এক দুই বছর নয়, বরং দীর্ঘ ৪৬ টি বছর কাটিয়ে আবার বড় পর্দায় ফিরছে সেই জুটি। আর এই কথা যে সে নন, বরং স্যোশাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বাংলার আরও এক সুপারস্টার।
অভিজিৎ সেনের আগামী ছবি |
অভিজিৎ সেনের আগামী ছবি
নিজের আগামী ছবি প্রসঙ্গে পরিচালক অভিজিৎ সেন জানিয়েছেন, প্রজাপতি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্করকে। আর তারই সঙ্গে নায়কের ভূমিকায় থাকছেন বাংলার সুপারস্টার দেব। মূলত বাবা ও ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হতে চলেছে অভিজিৎ সেনের নতুন এই ছবি। যেখানে থাকবে পারিবারিক জীবন নিয়ে টানটান উত্তেজনার একটি ঘটনা। মূলত এখনকার দিনে কীভাবে একজন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক টানাপড়েনের মধ্যে পড়ে। অনেকে এটিকে 'জেনারেশন গ্যাপ' বলে অভিহিত করলেও পিতা পুত্রের চিরন্তন সম্পর্ক নিয়েই এগিয়ে চলে জীবনচক্র। সেই সবকিছুই ফুটে উঠতে চলেছে এই সিনেমায়।

দেবের ঘোষণা
টলিউড তারকা তথা সাংসদ দেব নিজের সোশ্যাল মিডিয়ায় চলতি বছরেই একটি পোস্ট করে ছবির কথা জানিয়েছিলেন। বরের মুকুটের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেই সময় এই ছবির বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। পরিচালক এইবার গোটা বিষয়টি জানিয়েছেন। মমতা শঙ্কর ও মিঠুন চক্রবর্তীর বড় পর্দায় ফিরে আসার খবর যে চমক দেবে তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই এই সিনেমা নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। আর এতদিন পড়ে 'মহাগুরু'কে পুনরায় বাংলা সিনেমার পর্দায় ফিরে আসতে দেখে উৎসাহের অন্ত নেই তাঁর ফ্যানেদেরও।

ফিরছে মিঠুন-মমতা শঙ্কর জুটি
মৃণাল সেনের তৈরি জুটিকে চিরকাল সম্মানের চোখে দেখে এসেছে সিনেমা জগৎ। বাংলা সিনেমা জগতে একের পর এক কালজয়ী জুটি তৈরি হয়েছে। তারমধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী, মমতা শঙ্কর জুটি। আর তার সৌজন্য অবশ্যই মৃগয়া, যে ছবির মধ্যে দিয়েই সিনেমার জগতে পা রেখেছিলেন 'ডিস্কো ড্যান্সার'। জানা যাচ্ছে আগামী জুলাই মাসে শুরু হবে নতুন ছবির শুটিং।
সম্প্রতি, 'দ্য কাশ্মীর ফাইলস' ১১ মার্চ মুক্তি পেয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। আর সেই ছবি ভারতের ইতিহাসের জীবন্ত দলিল হিসেবে উঠে এসেছে। সেই ছবি এককথায় সকলের মধ্যে দীর্ঘ ছাপ ফেলেছে।












Click it and Unblock the Notifications