বাবা–মেয়ের খুনসুটিতে মন্তব্য করলেন মিথিলা, প্রাক্তনকে কি এখনও ভুলতে পারছেন না সৃজিতের স্ত্রী?
বাবা–মেয়ের খুনসুটিতে মন্তব্য করলেন মিথিলা
বর্তমানে তিনি টলিউডের ব্যস্ততম পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী। কিন্তু এখনও মেয়ের মাধ্যমে তিনি যুক্ত রয়েছেন প্রাক্তন স্বামী তথা বাংলাদেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসেনের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বাপ–মেয়ের দুষ্টুমিতে তাই মন্তব্য না করে থাকতে পারলেন না রাফিয়াত রশিদ মিথিলা।

সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় উড়ে গিয়েছেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে বড়দিনের আগে কলকাতা ফেরার কথা থাকলেও তা সম্ভবত হচ্ছে না, কারণ মিথিলার বেশ কিছু কাজ এখনও সেরে ওঠা হয়নি। ফলে বাংলাদেশে ফিরেই বাবা তাহসানের কাছে চলে যায় ছোট্ট আইরা। বাবার কাছে মেয়ে যাওয়ার পর থেকেই একের পর এক ছবি–ভিডিও পোস্ট করতে শুরু করেন তাহসান। সেই সময় সেখানে মন্তব্য করতে দেখা যায় মিথিলাকে। বাবা–মেয়ের মজার ভিডিও হাসিয়েছে মিথিলাকেও। মিথিলা মন্তব্য করেন, 'তাহসান যেমন মজা করেন, আইরাও তেমনই হয়েছে। ওর সেন্স অফ হিউমার তাঁর মতো।’ তিনি এও জানান যে তাহসানের মতোই আইরার উচ্চারণের ভঙ্গি। এই প্রাক্তন জুটি তাঁদের মেয়ের মাধ্যমে এখনও একে–অপরের সঙ্গে যুক্ত রয়েছেন দেখে খুশি হন তাঁদের ভক্তরা।
এদিকে সম্প্রতি জানা যায়, মিথিলা এবং আইরার সঙ্গে এবারে ক্রিসমাস কাটাতে পারবেন না বলে মন খারাপ সৃজিত মুখোপাধ্যায়ের। যদিও ক্রিসমাস বাবার সঙ্গে কাটিয়ে নতুন বছরের উজ্জাপন সে সৃজিতের সঙ্গেই করবে বলে নাকি জানিয়েছে আইরা।
{document1}












Click it and Unblock the Notifications