সিনেমা হল-এ না গিয়ে বাড়িতেই দেখে নিতে পারেন ভারতের 'মঙ্গল অভিযান'-এর কাহিনি! জানুন তারিখ
ভারতের মঙ্গল অভিযানের একটি বড় অংশ জুড়ে রয়েছে মহিলাদের অবদান। মহিলা বিজ্ঞানীদের অবদান ঘিরেই সমৃদ্ধ হয়েছে মঙ্গলের মাটিতে ভারতের পা রাখার ইতিহাস।
ভারতের মঙ্গল অভিযানের একটি বড় অংশ জুড়ে রয়েছে মহিলাদের অবদান। মহিলা বিজ্ঞানীদের অবদান ঘিরেই সমৃদ্ধ হয়েছে মঙ্গলের মাটিতে ভারতের পা রাখার ইতিহাস। আর সেই মহিলা বিজ্ঞানীদের লড়াইয়ের গল্প নিয়ে এবার আসছে 'মিশন অন মার্স'। না! তবে ফিল্ম নয় এটি, ওয়েবের পর্দায় দেখা যাবে এই সিরিজ।

মূলত অক্ষয় কুমার , বিদ্যা বালান অভিনীত 'মিশ ন মঙ্গল' ছবিটি যে কাহিনি নিয়ে গড়ে উঠেছে। সেই কাহিনিই এবার উঠে আসতে চলেছে ওয়েবের পর্দায়। ফলে ভারতের মঙ্গল অভিযানের 'গল্প' জানা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে , তাহলে সিনেমা হল-এ না গিয়ে বাড়িতে ওয়েবের পর্দায় দেখতে পারেন ছবিটি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের ৫০ সেকেন্ডের একটি ক্লিপ।
ওয়েব সিরিজ দেখা যাবে ১৬ অগাস্ট অল্ট বালাজিতে। সিরিজে অভিনয়ে রয়েছেন সাাক্ষী তনওয়ার, নিধি সিং, পালোমি ঘোষ, মোনা সিং প্রমুখ অভিনেত্রীরা। রয়েছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা আশিষ বিদ্যার্থী। মূলত, 'মিশন মঙ্গল' ছবিতে অক্ষয় যে চরিত্রে রয়েছেন, সেই চরিত্রেই ওয়েবের পর্দায় রয়েছেন আশিষ বিদ্যার্থী। 'টেস্ট কেস' খ্য়াত পরিচালক বিনয় বাইকুলের হাত ধরে আসতে চলেছে এই ওয়েব সিরিজ।
[স্বাধীনতা দিবসের প্রাক্কালে সারা দেশের কোথায় কী চলছে, দেখুন ছবিতে]
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications