মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের বাড়িতে প্রথমবার গণেশ পুজো, দেখুন ছবি

গণেশ চতুর্থী উৎসবে মেতেছে সারাদেশ। করোনা ভাইরাসের ভয়ঙ্কর পরিবেশের মধ্যে এবছর বড় করে উদযাপন করা যাচ্ছে না কোনও উৎসব। ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তার মাঝেই এদিন দেশ জুড়ে পালিত হচ্ছে গণপতি উৎসব।

মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের বাড়িতে প্রথমবার গণেশ পুজো, দেখুন ছবি

আমজনতা থেকে শুরু করে তারকা সবার ঘরেই অধিষ্ঠান করেন শ্রী গণেশ। বিশেষ করে যারা বিনোদন জগতের সঙ্গে জড়িত তারা খুব সাড়ম্বরে উৎসব পালন করেন। এদিনও যেমন বহু ছোট-বড় সেলিব্রিটির বাড়িতে গণেশ উৎসব পালিত হচ্ছে। মিস ওয়ার্ল্ড ২০১৭ মানুষী চিল্লার তাঁর বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

মানুষী হরিয়ানার মানুষ হলেও বর্তমানে মুম্বইয়ে থাকেন। তিনি জানিয়েছেন এই প্রথম বছর তিনি বাড়িতে গনেশ পুজো করছেন। এবং সেই ছবিটি নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন। তিনি গণেশ পুজোর পরে বাড়িতেই মূর্তি বিসর্জন দেবেন বলেও জানিয়েছেন।

মানুষী পৃথ্বীরাজ ছবির মাধ্যমে বলিউডে এন্ট্রি নিতে চলেছেন। বিপরীতে রয়েছেন সুপারস্টার অক্ষয় কুমার। ২০১৭ সালের নভেম্বরে তিনি মিস ওয়ার্ল্ড খেতাব পান। মানুষী একজন ট্রেনিং প্রাপ্ত কুচিপুরী নৃত্যশিল্পীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+