Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Miss World 2024: চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা জিতলেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব

চেক প্রজাতন্ত্রের প্রতিযোগী ক্রিস্টিনা পিসকোভা জিতে নিলেন মিস ওয়ার্ল্ড ২০২৪ এর খেতাব। এদিন মুম্বইয়ে এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ইভেন্ট ছিল। সেখানে ২০২২ সালের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিলস্কা এবারের বিজয়ী ক্রিস্টিনার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

এদিনের মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন। এবারের প্রতিযোগিতা ছিল ৭১তম বছর। বিশ্বজুড়ে মহিলাদের ক্ষমতা ও প্রভাব নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়। তারপরই বিশ্ববিখ্যাত এই সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী বেছে নেওয়া হয়।

Miss World 2024

এবছরের মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার আসর ভারতে হওয়া নিয়ে প্রথম থেকেই দারুণ উন্মাদনা ছিল। তার অন্যতম কারণ এদেশের সংস্কৃতি ও সর্বোপরী এই প্রতিযোগিতায় ভারতের সফল অংশগ্রহণ।

এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের প্যানেল ছিল। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা। এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। এছাড়াও ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লর।

মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে এই মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং, বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এছাড়াও এদিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী এদিন অংশ নেন। ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেট্টি। সবমিলিয়ে ২৭ বছর পর ভারতের মাটিতে হওয়া মিস ওয়ার্ল্ড ২০২৪ এর প্রতিযোগিতা জমজমাটভাবেই এদিন সমাপ্ত হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+