Miss Universe 2023: বিশ্বসুন্দরীর সেরার শিরোপা হাতছাড়া ভারতের, কে হলেন মিস ইউনিভার্স ২০২৩?
বিশ্ব সুন্দরী ২০২৩-র খেতাবের দৌড়ে পিছনে পড়ল ভারত। এবছরের বিশ্বসুন্দরী নির্বাচিত হয়েছেন মিস নিকারগুয়া সাইনিস পালাসিও। ভারত প্রথম কুড়ির মধ্যে জায়গা পেয়েছে। ভারতের হয়ে এবার মিস ইউনিভার্সের প্রতিনিধিত্ব করেছেন চণ্ডিগড়ের মডেল শ্বেতা শারদা।
মিস ইউনিভার্স ২০২৩ সৌন্দর্য প্রতিযোগিতার দৌড়ে প্রথম কুড়ির মধ্যে রয়েছেন তিনি। এবার বিশ্ব সুন্দরী ২০২৩-র প্রতিযোগিতায় প্রথম তিনে জায়গা করে নিয়েছেন নিকারগুয়া, অস্ট্রেলিয়া এবং থাইল্যান্ডের প্রতিযোগী। প্রথম হয়েছেন মিস নিকারগুয়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে মিস অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে রয়েছেন মিস থাইল্যান্ড।

মিস ইন্ডিয়া শ্বেতা টপ টেন সুইম স্যুট রাউন্ডে অংশ নিতে পারেননি। তবে প্রথম ২০ রানার আপে জায়গা করে নিয়েছেন তিনি। গতবারও তিনি যোগ দিয়েছিলেন প্রতিযোগিতায়। তাতে ১৫ নম্বর জায়গায় ছিলেন তিনি। কড়া প্রতিযোগীদের সঙ্গে মোকািবলা করতে হয়েছিল তাঁকে।
চণ্ডীগড়ে জন্ম হলেও ১৬ বছর বয়স থেকেই তিনি মুম্বইয়ে রয়েছেন। সেখানেই মিস ইউনিভার্স প্যাজেন্টের জন্য প্রস্তুতি নিয়েছেন শ্বেতা। ইন্দিরাগান্ধী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি। সেখানেই পড়াশোনা করেছেন। তিনি নিজে একজন ভাল ডান্সারও।












Click it and Unblock the Notifications