দ্বিতীয় সন্তান নিয়ে ইচ্ছের কথা জানালেন শাহিদ-পত্নী মীরা
অভিনেতা শাহিদ কাপুর ও স্ত্রী মীরার প্রথম সন্তান মিশা। মিশার মিষ্টি লুকের ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল। এবার নিজেদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় শাহিদ মীরা।
অভিনেতা শাহিদ কাপুর ও স্ত্রী মীরার প্রথম সন্তান মিশা। মিশার মিষ্টি লুকের ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল। এবার নিজেদের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় শাহিদ মীরা।

তবে দ্বিতীয় সন্তান হিসাবে মেয়ে নাকি ছেলেকে চাইছেন শাহিদরা?শাহিদ ঘরনী মীরা কী বলছেন এর উত্তরে ? এই কৌতূহল অনেকের মনেই ছিল। কৌতূহল নিরসন করলেন মীরা নিজেই। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, ছেলে বা মেয়ে নিয়ে আলাদা করে কিছু ভাবতে তিনি রাজি নন। তিনি বলেন, 'আমার কাছে ছেলে বা মেয়ে আলাদা করে গুরুত্বপূর্ণ নয়।'
২০১৬ সালে শাহিদ মীরার প্রথম সন্তান মিশার জন্ম হয়। এরপর ফের দ্বিতীয় সন্তান আসতে চলেছে শাহিদ-মীরার। খুব কম বয়সেই মীরার সঙ্গে শাহিদের বিয়ে হয়। অভিনেতার স্ত্রী হলেও,গ্ল্যাম ওয়ার্ল্ডের দিকে সেভাবে ঝোকেননি মীরা। আপাতত সংসার সামলাতেই ব্যস্ত তিনি।

Click it and Unblock the Notifications