অবশেষে মিললেন রাজ- মিমি ! কোথায় বিজয়ার ছুটি কাটাচ্ছেন যুগলে, জানুন

রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি-র সম্পর্ক ফের জোড়া লেগেছে। অন্তত তেমনটাই দুঞ্জন টলিপাড়ায়

কথায় বলে ভাঙা সম্পর্ক নাকি জোড়া লাগে না। কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি-র সম্পর্ক ফের জোড়া লেগেছে। অন্তত তেমনটাই গুঞ্জন টলিপাড়ায়। মিমি-র সঙ্গে ব্রেকআপের পর বেশ কিছুদিন শুভশ্রীর সঙ্গে রাজের জমিয়ে প্রেম চলে। কিন্তু সেই সম্পর্কও টেকেনি। নিন্দুকদের দাবি, শুভশ্রীর সঙ্গে রাজের ব্রেকআপের পেছনে নাকি মিমিই কলকাঠি নেড়েছিলেন। কিন্তু সেসব এখন অতীত। আপাতত দুজনেই গোয়ায় ছুটি কাটাচ্ছেন।

অবশেষে মিললেন রাজ- মিমি ! কোথায় বিজয়ার ছুটি কাটাচ্ছেন যুগলে, জানুন

রাজ চক্রবর্তী ও মিমি ঘনিষ্ঠদের মতে, শুভশ্রীর সঙ্গে সম্পর্ক থাকাকালীনই মিমি নাকি একাধিকবার রাজের সঙ্গে দেখা করেছিলেন। যদিও কেউই একথা স্বীকার করেননি। মিমিও ব্রেকআপের পর রাজ নিয়ে বিশেষ কোনও কথা বলেননি। তলে তলে যে তাঁদের প্রেম ফের দানা বাঁধছিল তা বুঝতেই দেননি কেউই। এরইমধ্যে শুভশ্রীর সঙ্গেও ব্রেকআপ হয় রাজের। তারপরও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি মিমি। রাজও এবিষয়ে স্পিকটি নট ছিলেন। মিমি-র সঙ্গে ব্রেকআপের পর রাজ শুভশ্রীর সঙ্গে নতুন সম্পর্ক শুরু করলেও মিমি কিন্তু কোনও সম্পর্কে জড়াননি। বরং তিনি কাজে আরও বেশি ফোকাস করতে চান বলেই ঘনিষ্ঠমহলে জানিয়েছিলেন মিমি।

অবশ্য প্যাচআপ নিয়েও কেউই প্রকাশ্যে কোনও কথা বলেননি। পুজোর পরই দুজনে গোয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এই গোয়া সফরও যথাসম্ভব গোপনই রেখেছেন তাঁরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, রাজ- মিমির দ্বিতীয় ইনিংস কী টিকবে। কারণ রাজ চক্রবর্তীকে যারা ভালভাবে চেনেন, তাঁদের মতে, এক সম্পর্কে বেশিদিন থাকা তাঁর নাকি ধাতে নেই। এদিকে রাজ আরও এক টলি নায়িকাতেও মজেছেন বলে টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+