নীরবতা ভেঙে মিমি-র টুইট, রাজ-শুভশ্রীকে যা বললেন টলি সুন্দরী

কাগজে বিয়ে সেরে ফেললেন তাঁর প্রাক্তন প্রেমিক। ধাক্কা সামলে উঠতে সময় লাগল মিমি-র।

ফাগুন ধামাকা দিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টলি টাউনকে চমকে দিয়ে শুভশ্রীকে কাগুজে বউ বানিয়ে ফেলেছেন। এরপরেই টুইটে নব দম্পতিকে শুভেচ্ছার ঢল নামে।

নীরবতা ভেঙে মিমি-র টুইট, রাজ-শুভশ্রীকে যা বললেন টলি সুন্দরী

তবে সকলের নজর ছিল যে টুইটার প্রোফাইলের দিকে, সেই প্রোফাইল থেকে শুভেচ্ছা এল তবে একটু বিলম্বে এল। যাক বাবা প্রবাদ তো আছেই 'বেটার লেট দ্যন নেভার'। হয়ত সেই প্রবাদবাক্যটা মেনেই মিমি শুভেচ্ছা জানালেন রাজ-শুভকে। একসময়ে যে রাজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সেই রাজ বিয়ে করে নিলেন তাও টলি ইন্ডাস্ট্রিতে কানাকানি হওয়ার সুযোগ পেল না।

তবে মিমি-র উইশ একটা দারুণ বিষয়ে আলোকপাত করল। নিজেদের বিয়ের খবরটা রাজ -শুভশ্রী দুই তারাকাই নিজের নিজের টুইটার হ্যান্ডেলে দিয়েছিলেন। রাজ লিখেছিলেন সব বাধা পেরিয়ে আমরা আজ বাগদত্ত হলাম, বাকি জীবনের পথটা একসঙ্গে চলব, আপনাদের আশীর্বাদ, ভালোবাসা-চাই।

এদিকে শুভশ্রী লিখেছিলেন আমাদের গল্প আমি ভালোবাসি। এটা একটু ঘাঁটা, কিন্তু এই গল্পের পথ ধরেই আজ আমরা এখানে।

নীরবতা ভেঙে মিমি-র টুইট, রাজ-শুভশ্রীকে যা বললেন টলি সুন্দরী

নিন্দুকরা কিন্তু একটা বড় সত্যি তুলে ধরেছেন। দেব -মিমি দুই প্রাক্তনই নিজেদের প্রাক্তনদের পথ চলায় শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু দুজনেই অদ্ভুত ভাবে নিজেদের প্রাক্তন পার্টনারের টুইটার হ্যান্ডেল ধরে শুভেচ্ছাবার্তা জানানি। দেব জানিয়েছেন রাজের অ্যাকাউন্টে। আর মিমি জানালেন শুভশ্রী -র অ্যাকাউন্টে। আসলে একেই বলে কতই রঙ্গ দেখি দুনিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+