মহাষষ্ঠীর সকালে মিমির নতুন চমক, ভিডিও-তে এই বার্তা দিলেন অভিনেত্রী

মহাষষ্ঠীর সকালে পোস্ট করা এই ভিডিওতে মিমিকে অপরূপ সুন্দরী লাগছে।

মহাষষ্ঠীর সকাল থেকে পুজোর সাজে নিজেকে সাজিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। লম্বা বিনুনির সঙ্গে খাপ খাইয়ে এথনিক পোশাকে নিজেকে তুলে ধরেছেন বাংলা ছবির এই সুন্দরী অভিনেত্রী। সঙ্গে মন কাড়া সোনার গয়না। এই সাজেই একটি ভিডিও পোস্ট করেছেন মিমি।

মহাষষ্ঠীর সকালে মিমির নতুন চমক, ভিডিও-তে এই বার্তা দিলেন অভিনেত্রী

মহাষষ্ঠীর সকালে পোস্ট করা এই ভিডিওতে মিমিকে অপরূপ সুন্দরী লাগছে। ভিডিওতে সকলকে ষষ্ঠী শুভেচ্ছা বার্তা দেন মিমি। তবে এই ভিডিও কোনও ব্রান্ডের বিজ্ঞাপন নাকি ছবির শ্যুটিং , সেসম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। ভিডিও-তে দেখা যাচ্ছে মিমির আশেপাশে ফুলের মালা দিয়ে সাজানো রয়েছে। এই ভিডিও ছাড়াও আরও একটি ভিডিওতেও শারদ শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন মিমি। তা ক্রমেই সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে, এই বছরের প্রথমের দিকে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে বিস্তর খবর সামনে আসে। একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য উঠে আসে রাজ-মিমি দুজনের তরফেই। তবে সেই সমস্ত বিতর্ককে ঝেড়ে ফেলে মিমি আপাতত মশগুল পুজোর আনন্দে। তাঁর পোস্ট করা ভিডিও অন্ত সেই কথাই বলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+