পুরনো লুকস নিয়ে বোর! এবার নতুন রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী
নতুন রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী
নেই শুটিং, হাতে অফুরন্ত সময়। মাঝে মাঝে ফটোশুট। তাই সময় কাটানোর জন্য নিজের পুরনো লুক একেবারে বদলে ফেললেন টলিউডের সাংসদ তারকা মিমি চক্রবর্তী। মঙ্গলবার তাঁর এই নতুন লুকের ঝলক দেখে অনুগামীরা যথেষ্ট উচ্ছাসিত।

আসলে মিমি নিজের চুল নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। সামনের দিকে চুল ছোট ছোট করে কেটে নিয়েছেন। এই কাটিংকে বলা হয় ব্যাংস কাট। বিশ্বজুড়ে বহু আন্তর্জাতিক তারকাই এই কাটকে অত্যন্ত পছন্দ করেন। এমনকী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ারও খুব পছন্দের এই ব্যাংস কাট। হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন থেকে পপস্টার সেলেনা গোমেজ, অনেককেই এই হেয়ার স্টাইলে দেখা গিয়েছে। মিমিকেও বেশ ভালো লাগছে নতুন এই হেয়ারস্টাইলে। ইনস্টাগ্রামে তিনি ছবি দিয়েছেন এই নতুন লুকসের। যেখানে মিমির পরনে রয়েছে গোলাপি রঙের টি–শার্ট ও ডেনিম। এর আগেও তিনি তাঁর এই নতুন লুকস নিয়ে বিনা মেকআপের একটি ছোট ভিডিও পোস্ট করেন। যেখানে মিমির গালের টোল ও এই ব্যাংস হেয়ারকাট নিয়ে দারুণ মিষ্টি লাগছিল অভিনেত্রীকে।

তবে নিজের লুকস নিয়েই শুধু নয়, মানুষের কাজেও ব্যস্ত মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই তিনি ইয়াস বিধ্বস্ত জায়গা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। নিজের যাদবপুর কেন্দ্রে কোভিড রোগীদের সাহায্যের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করেছেন। এরই মাঝে টুকটাক ফটোশুটও করছেন মিমি।












Click it and Unblock the Notifications