গ্লাভস বিতর্ক নিয়ে মুখ খুলে বিশেষ সাক্ষাৎকারে 'ওয়ানইন্ডিয়া'-কে কী জানালেন মিমি?
ফেসবুক থেকে টুইটার , সোশ্যাল মিডিয়ায় পোজ খুললেই বৃহস্পতিবার থেকেই ভাইরাল মিমি চক্রবর্তীর একটি বিশেষ ছবি।
ফেসবুক থেকে টুইটার , সোশ্যাল মিডিয়ায় পোজ খুললেই বৃহস্পতিবার থেকেই ভাইরাল মিমি চক্রবর্তীর একটি বিশেষ ছবি। যেখানে যাদবপুরের তৃণমূল প্রার্থীকে দেখা যাচ্ছে গ্লাভস পরে নির্বাচনী কেন্দ্রে ভোটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করার সঙ্গে সঙ্গেই তা নিয়ে শুরু হয়েছে ট্রোল। গোটা বিতর্ক নিয়ে এদিন 'ওয়ানইন্ডিয়া বাংলা' র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারের মাঝে নিজের প্রতিক্রিয়া জানালেন মিমি চক্রবর্তী।
মিমির প্রতিক্রিয়া
এদিন ওয়ানইন্ডিয়ার এক বিশেষ সাক্ষাৎকারের মাঝে উঠে আসে গ্লাভস সম্পর্কিত বিতর্কিত পর্বটিও। আর তা নিয়ে ট্রোল পর্বের প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করেন মিমি । গ্লাভস বিতর্ক নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মিমি বলেন, 'আমার হাসি পায়..'! এরপর সাক্ষাৎকার চলাকালীন মিমি আরও বলেন,' দেখুন, আমি কোনও দিনই ট্রোল নিয়ে মাথা ঘামাইনি। আমি নিজে জানি আমি কী করছি ,.. কী করতে চলেছি। আমার কাউকে কিছু জানানোর দরকার নেই। যাঁদের ভালোবাসা পেয়ে আমি আজ এই জায়গাটায় এসেছি। তাঁদের আশীর্বাদ ভালোবাসা তো সবসময়েই পাব।.. '
গ্লাভস বিতর্ক নিয়ে মিমি
এরপরই মিমি বলেন,'আমার হাত কেটেছে নাকি স্ক্র্যাচ হয়েছে .. আমি কেন গ্লাভস পরেছি , আমি কাউকে এক্সপ্লনেশন দিতে চাই না। বরং হাসি পাচ্ছে... নির্বাচনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় নিজেদের রাজনৈতিক বিষয়বস্তু ছেড়ে আমার ওপর নজর দেওয়া হচ্ছে ..! '
মিমিকে নিয়ে ট্রোল
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে মিমির ছবি ভাইরাল হতে থাকে। যা ঘিরে শুরু হয়ে যায় ট্রোল, মিম। আর এই গোটা বিতর্ক পর্ব ঘিরেই এদিনের সাক্ষাৎকারে মুখ খুলেছেন যাদবপুরের তৃণমূল প্রার্থী।
ছবি সৌজন্য: মিমি চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া পেজ
[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে]
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications