Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘‌গ্লো করছ তুমি’‌, নুসরত–যশের কফি ডেটের ছবিতে মন্তব্য ‘‌বোনুয়া’‌ মিমির

নুসরত–যশের কফি ডেটের ছবিতে মন্তব্য ‘‌বোনুয়া’‌ মিমির

সন্তান জন্ম দেওয়ার দিন যত এগিয়ে আসছে নুসরত জাহানের মুখের চমক ততই বেড়ে চলেছে। আর এবার তা লক্ষ্য করে মন্তব্য করেছেন নুসরতের বোনুয়া তথা সাংসদ–তারকা মিমি চক্রবর্তী।

নুসরতের ছবিতে মন্তব্য মিমির

নুসরতের ছবিতে মন্তব্য মিমির

কফি খাওয়ার ইচ্ছা জেগেছে মনে আর তাই যশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার কফি খেতে বেরিয়ে পরেন নুসরত। শহরের কোনও একটি কফিশপ থেকে নুসরত ছবিও পোস্ট করেন। ছবির ক্যাপশনে নুসরত লেখেন, '‌আজকের এই ভালো মেজাজ স্পনসর করেছেন কফি ও আমার প্রিয় সঙ্গ।'‌ এখানে প্রিয় সঙ্গ যে যশ দাশগুপ্তকে বলা হচ্ছে সেটা আর কোনওভাবেই বলার অপেক্ষা রাখে না। এই ছবিতেই নুসরত মন্তব্য করেছেন, '‌তুমি গ্লো করছ'‌, সঙ্গে হৃদয়ের ইমোজি। প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরতও। এর আগেও নুসরতের একটি ছবিতে মন্তব্য করেছিলেন মিমি। অভিনেত্রীর এমন সময়ে পাশে দাঁড়িয়েছেন মিমি। পুরনো বন্ধুকে সঙ্গে পেয়ে মনোবল বেড়েছে নুসরতের।

নুসরতের ইনস্টা স্টোরি

নুসরতের ইনস্টা স্টোরি

অন্যদিকে, চলতি মাসের শেষের দিকেই সন্তানের জন্ম দিতে পারেন নুসরত। তেমনটাই বিশেষ সূত্রের খবর। অপরদিকে নুসরতের সন্তানের বাবা যশ দাশুপ্ত কিনা সে নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। তবে এটা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নুসরত। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় নুসরত, প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন তিনি। বৃহস্পতিবারও এমনই একটি লেখা দেখতে পাওয়া গেল নুসরতের ইনস্টা স্টোরিতে। তিনি লিখেছেন, 'এত দিন তোমাকে নিয়ে যা ভাবা হচ্ছিল, তা ভুল। মানুষ তোমাকে যে ভাবে চেয়েছেন, সেই 'তুমি'-র মৃত্যু হয়েছে। প্রকৃত 'তুমি'-কে খুঁজতে গেলে এমনটা হতেই পারে। আর সেটাকে তোমায় গ্রহণ করতেই হবে। ঠিক যে ভাবে একটি প্রজাপতি কোনও দিন শুয়োপোকার পর্যায়ে ফিরে যেতে পারে না।' আমেরিকার কবি জনাথন মান্সি স্টর্মের একটি কবিতার পঙক্তি ধার করেছেন নুসরত।

কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ

কবিতার মাধ্যমে মনের ভাব প্রকাশ

সাংসদ তারকা এর আগেও বহু কবিতার মাধ্যমে নিজের মনের ভাব সকলের কাছে তুলে ধরেছেন। কখনও তা নিজেকে প্রকাশ করার জন্য অথবা অন্য কাউকে কটাক্ষ করতে। তবে এদিনের ইনস্টা স্টোরির অর্থ ঠিক কী তা অনেকেই বুঝতে পারেননি।

নুসরত জাহানের সফর

নুসরত জাহানের সফর

গত বছরের শেষের দিক থেকেই নুসরত জাহান তাঁর স্বামী নিখিল জৈনের সঙ্গে থাকছেন না। নিজের বিয়েকেও অবৈধ বলে অ্যাখা দিয়েছেন এবং তিনি নিখিল জৈনের সঙ্গে লিভ-ইন করতেন বলে জানিয়েছেন। এই বিষয় নিয়ে তোলপাড়ের মাঝেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর আগুনে ঘিয়ের কাজ করেছে। তার ওপর যশেরর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও টলিপাড়ায় চলছে গুঞ্জন। তবে সমস্ত কঠিন রাস্তা পেরিয়ে যশের হাত ধরেই খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন টলিউড অভিনেত্রী তথা সাংসদ নু,রত জাহান।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+