আমের প্রেমে মাতোয়াড়া মিমি চক্রবর্তী, সব ভুলে আমরসে মজলেন তিনি

আমের প্রেমে মাতোয়াড়া মিমি চক্রবর্তী, সব ভুলে আমরসে মজলেন তিনি

যে আম খেতে ভালোবাসে না সে নাকি ফলের মর্ম বোঝে না। বড় বড় লেখক থেকে কবিদের বিভিন্ন লেখাতেও তাই আম সুন্দরীর কথা বারবার উঠে এসেছে। আম মানুষ থেকে টলিউডের তারাদেরও ভীষণ পছন্দ এই আম। তবে অনেকেই ডায়েট ও শরীর চর্চার কারণে এই সুস্বাদু ফল থেকে দূরে থাকেন। কিন্তু আপনারা ‌জানেন কি তারকা–সাংসদ মিমি চক্রবর্তীর প্রিয় ফল আম?‌ অন্তত তাঁর ইনস্টাগ্রামের পোস্ট তাই বলছে।

মিমির সিক্রেট

মিমির সিক্রেট

সাংসদ-তারকা মিমি তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের সম্পর্কে কিছু গোপন কথা ভাগ করে নিতে চাইছেন তাঁর অনুগামীদের সঙ্গে। আর তাই তিনি ইনস্টাগ্রামে শুরু করেছেন '‌মিমির সিক্রেট'‌ নামে একটি সেগমেন্ট। যেখানে মিমি নিজের কিছু সিক্রেট রহস্য জানাবেন।

আমের প্রতি আসক্তি


রবিবার মিমি তাই সকলকে জানিয়ে দিলেন তিনি আম খেতে ভীষণভাবে ভালোবাসেন। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা গিয়েছে, মিমি সুন্দর করে আটপৌড়ে লাল পাড় সাদা শাড়ি পরে এক প্লেট আম খাচ্ছেন। ক্যাপশনে দিয়েছেন তাঁরই সিনেমার একটি গান, '‌ঠিক এমন এইভাবে, আই হ্যাভ আম'‌। মিমি ভিডিওতে আম খেতে খেতে জানিয়েছেন যে জানি না সবাই কী করে এত সুন্দর করে আম খায়, আম খেতে হয় আঁটি নিয়ে। ভিডিওর শেষে মিমি লিখেছেন, '‌আম খাও সব ভুল যাও'‌।

পিৎজ্জা প্রেমী

পিৎজ্জা প্রেমী

এর আগেও মিমি যে পিৎজ্জা খেতে ভালোবাসেন তাও জানিয়েছিলেন এই সিক্রেট সেশনের মধ্যেই। ‌সেই ভিডিওতে দেখা গিয়েছে সবকিছু ভুলে তিনি নিমেষে শেষ করে ফেলেছেন একটি পিৎজ্জা। চোখ বন্ধ করে পিৎজ্জার স্বাদ গ্রহণ করছেন তিনি। পিৎজ্জা খেতে ভীষণ ভালোবাসেন মিমি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।

মিমি ও ভুয়ো টিকাকরণ কাণ্ড

মিমি ও ভুয়ো টিকাকরণ কাণ্ড

সম্প্রতি ভুয়ো টিকাকরণ কাণ্ডের শিকার হয়েছিলেন সাংসদ-তারকা মিমি চক্রবর্তী। কসবার ভুয়ো টিকাকরণ কেন্দ্র থেকে টিকা নিয়েছিলেন তিনি। পরিচালক অরিন্দম শীলের নতুন ছবিতে অবিনয় করতে দেখা যাবে মিমি ও অর্জুন চক্রবর্তীকে। যাঁরা জনপ্রিয় ধারাবাহিক গানের ওপারের জুটি ছিলেন।

ছবি সৌ:ইনস্তাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+