মিমির প্রচারে অভিনব চমক! ভোট যুদ্ধের আসর জমজমাট যাদবপুরে
যাদবপুর কেন্দ্রে রীতিমত তুঙ্গে সমস্ত দলের প্রার্থীদের ভোট প্রচার। তিন তারকা প্রার্থী নিয়ে যাদবপুরের ভোট উত্তাপের পারদ রীতিমত চড়ছে।
যাদবপুর কেন্দ্রে রীতিমত তুঙ্গে সমস্ত দলের প্রার্থীদের ভোট প্রচার। তিন তারকা প্রার্থী নিয়ে যাদবপুরের ভোট উত্তাপের পারদ রীতিমত চড়ছে। তারই মধ্যে এদিন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তীর প্রচারে দেখা গেল অভিনব চমক। দেখে নেওয়া যাক প্রচারের কয়েক ঝলক।

ঘাসফুল চিহ্নের গাড়ি!
এদিন ঘাসফুল চিহ্ন সারা গাড়িতে ছেপে একটি অভিনব ভোট প্রচারের ইদ্যোগ নেয় তৃণমূল। যাদবপুরে এভাবেই মিমির জন্য শুরু হয় ভোটের প্রচারের উদ্যোগ।

পাটুলির ক্লাবের উদ্যোগ
এদিন পাটুলির ১০১ নং ক্লাবের উদ্যোগে এই অভিনব প্রচার দেখা যায়।গোটা গাড়িতে ঘাসফুলের ছাপ যেমন থাকে,তেমনই ছিল মিমির ছবিও।

মিমির প্রচার
মিমির প্রচারের পাশাপাশি এলাকায় ভোটপ্রচারে ব্যস্ত সিপিএমর এর বিকাশ ভট্টাচার্য। ব্যস্ত রয়েছেন এলাকার বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তবে এদিন মিমির প্রচারের জন্য ব্যবহৃত এই গাড়ি নজর কেড়েছে।












Click it and Unblock the Notifications