প্রেমিক নিয়ে কাড়াকাড়িতে এবার সম্মুখ সমরে মিমি-শুভশ্রী!

শুভশ্রীকে তীব্র আক্রমণ করে কটূ কথা বলতে ছাড়লেন না মিমি। আর সবমিলিয়ে ফের একবার মিমি-রাজ-শুভশ্রী সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হল।

তাঁর নামে গুজব ছড়ায় পুজোর মধ্যে। তিনি নাকি গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন রাজ চক্রবর্তীর সঙ্গে। আর এই খবর বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত হতেই রেগে লাল অভিনেত্রী মিমি চক্রবর্তী। কারণ যিনি খবরটা দিয়েছেন বলে অভিযোগ, তিনি আর কেউ নন, আর এক অভিনেত্রী শুভশ্রী। সেই প্রসঙ্গ সামনে আসতেই শুভশ্রীকে তীব্র আক্রমণ করে কটূ কথা বলতে ছাড়লেন না মিমি। আর সবমিলিয়ে ফের একবার মিমি-রাজ-শুভশ্রী সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হল।

প্রেমিক নিয়ে কাড়াকাড়িতে এবার সম্মুখ সমরে মিমি-শুভশ্রী!

সংবাদপত্রে প্রকাশিত হয় যে মিমি পুজোর মধ্যে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন রাজের সঙ্গে। সেই খবর নাকি দিয়েছেন শুভশ্রীই। যা সামনে আসার পর টুইটারে পোস্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন মিমি। এমনকী আর এক সংবাদপত্রকেও খোলাখুলি সাক্ষাৎকারে শুভশ্রীকে সরাসরি 'মিথ্যুক', 'লুসার' বলতেও ছাড়েননি মিমি।

তিনি টুইটার পোস্টে গোয়া যাওয়ার ঘটনা অস্বীকার করে লিখেছেন, অষ্টমীতে তাঁর দাদু প্রয়াত হন। সেই শোক থেকে বেরতে না বেরতেই তাঁর নামে কেচ্ছা শুনে আর ঠিক থাকতে পারেননি। গোয়ায় তিনি যাননি। পুজোর সময়ে পরিবার নিয়ে কলকাতায় ছিলেন। মাঝে একদিন দাদুর মৃত্যুর খবরে উত্তরবঙ্গে যান। আবার যেতে হবে। এর মাঝে কারও সঙ্গে গোয়ায় কীভাবে যাবেন প্রশ্ন করেছেন মিমি নিজেই।

বহুল প্রচারিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী রাজ চক্রবর্তী ফের প্রেম করছেন। তবে মিমি না শুভশ্রী কার সঙ্গে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোয়া যাওয়ার বিষয়টি সামনে আসার পর থেকেই তা বড় আকার নিয়েছে। মিমি সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রীকে গালাগাল দিলেও রাজকে নিয়ে বিশেষ কিছু বলেননি।

রাজের সঙ্গে সম্পর্ক রয়েছে নাকি তা শেষ হয়ে গিয়েছে তা নিয়েও মিমি মুখ খোলেননি। প্রসঙ্গ এড়িয়ে গিয়ে জানিয়েছেন তিনি রাজের সঙ্গে গোয়ায় যাননি। ফলে সম্পর্ক নিয়ে জল্পনা যে তিমিরে ছিল সেখানেই আপাতত রইল। কে কোন ঘাঁটে তরী বেঁধেছেন তা এখনও স্পষ্ট হল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+