পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে রূপোলি পর্দায় ফের ম্যাজিক দেখাবেন অঙ্কুশ–মিমি

পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে রূপোলি পর্দায় ফের ম্যাজিক দেখাবেন অঙ্কুশ–মিমি

আরও একবার বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও মিমিকে। পরমব্রতর হাত ধরেই মিমি ও অঙ্কুশ আরও একবার তাঁদের ম্যাজিক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। শেষবারের মতো ২০১৮ সালে মিমি ও অঙ্কুশ একসঙ্গে সিনেমা করেছিলেন। প্রসঙ্গত, টলিপাড়ার এখন সবচেয়ে ব্যস্ততম অভিনেতা বলা চলে পরমব্রতকে। একের পর এক ছবি, সিরিজে অভিনয় করে চলেছেন তিনি। পরিচালনার কাজেও অনেকদিন আগেই হাত পাকিয়েছেন। একের পর এক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এবার মিমি ও অঙ্কুশকে নিয়ে নতুন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক।

পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে রূপোলি পর্দায় ফের ম্যাজিক দেখাবেন অঙ্কুশ–মিমি


পরিচালনার পাশাপাশি এই সিনেমায় তিনি অভিনয়ও করবেন। তবে এখনই এই প্রজেক্ট একেবারেই শিশু অবস্থায় রয়েছে। তাই এ নিয়ে কোনও কিছুই বিস্তারিত জানা যায় পরমব্রত বা অন্যান্যদের কাছ থেকে। অঙ্কুশ ও মিমি যখন থাকছেন তবে কি এটা প্রেম ও রোম্যান্স ভিত্তিক হবে?‌ টলি পাড়ার খবর, অ্যাকশনে ভরপুর সঙ্গে থাকবে রহস্য–রোমাঞ্চ। সেভাবেই গল্পের বাঁধুনি আঁটছেন কাহিনীকার অরিত্র সেন। ছবিতে ভাইরাসকে ঘিরে তৈরি হওয়া ষড়যন্ত্রের পিছনে লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করবেন এক পুলিশ অফিসার এবং বিজ্ঞানী। পটভূমিকায় থাকবে কলকাতা আর ব্যাঙ্কক। তবে এখন পুরোটাই প্রাথমিক স্তরে।

প্রসঙ্গত শেষবারের মতো মিমি ও অঙ্কুশকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল ভিলেন ছবিতে। এছাড়াও আরও তিনটে ছবিতে মিমি ও অঙ্কুশ তাঁদের রসায়ন বড় পর্দায় দেখিয়েছেন। এখন মিমি ব্যস্ত রয়েছেন অরিন্দম শীলের একটি সিনেমা নিয়ে। এছাড়াও মৈনাক ভৌমিকের '‌মিমি’‌ ছবিতেও অভিনয় করবেন তিনি। অপরদিকে, অঙ্কুশ হাজরা ও শুভশ্রী জুটি আরও একবার দেখা যাবে বড় পর্দায়। বাবা যাদবের পরিচালনায় এই জুটি আরও একবার ফিরছে। মা হওয়ার শুভশ্রীরও এটি কামব্যাক সিনেমা হবে।

অন্যদিকে, এই মুহূর্তে পরমব্রতর শেষ পরিচালিত ছবি প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনী চিত্র 'অভিযান’। ছবিতে অল্পবয়সের সৌমিত্রকে ফুটিয়ে তুলেছেন যিশু সেনগুপ্ত। পাশাপাশি, অভিনয় করেছিলেন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। মুক্তির প্রতীক্ষায় পরিচালকের আরও একটি রহস্যধর্মী ছবি 'বনি’। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে রয়েছেন কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিকের মতো এক ঝাঁক তারকা। খবর, 'বনি’ পুজোয় মুক্তি পেতে পারে। এর পাশাপাশি সম্প্রতি পরমব্রতকে ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে একটি নরম পানীয়ের বিজ্ঞাপনে দেখা গিয়েছে। পরম ও ঋতাভরীর জুটি বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+