গার্লফ্রেন্ড অঙ্কিতার সঙ্গে কবে বিয়ে করছেন মিলিন্দ সোমন

অঙ্কিতার সঙ্গেল মিলিন্দের প্রেমের সাম্প্রতিক তথ্য হল , তাঁর এবার বিয়ে করতে চলেছেন।

মিলিন্দ সোমন ও তাঁর গার্লফ্রেন্ড অঙ্কিতা বহুদিন ধরেই রয়েছেন খবরের শিরোনামে। তাঁদের প্রেম ও তা ঘিরে নানা ঘটনা সামনে এসেছে বারবার। আর সেজন্যই দুজনে উঠে আসেন খবরে। দুজনের প্রেম ঘিরে আলোচনা যতটা হয়েছে, ততটাই হয়েছে সমালোচনা। তবে উত্তর পূর্বের মেয়ে অঙ্কিতার সঙ্গেল মিলিন্দের প্রেমের সাম্প্রতিক তথ্য হল , তাঁর এবার বিয়ে করতে চলেছেন।

গার্লফ্রেন্ড অঙ্কিতার সঙ্গে কবে বিয়ে করছেন মিলিন্দ সোমন

জানা গিয়েছে, আগামী ২১ এপ্রিল বিয়ে করতে চলেছেন অঙ্কিতা ও মিলিন্দ। ফলে বিয়ের আগের শেষ মুহুর্তের ব্যস্তাতে মেতে রয়েছে এই প্রেমিক জুটি। তবে খুব একটা বড় কোনও অনুষ্ঠান নয়, খুবই ছোট ঘরোয়া অনুষ্ঠানে তাঁরা বিয়ে করতে চলেছেন বলে খবর। আলিবাগে অনুষ্ঠিত হতে চলেছে এই বিয়ে। সূত্রের খবর, খুবই ঘনিষ্ঠ ব্যক্তিরা এই অনুষ্ঠানে থাকতে চলেছেন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের মতে , মিলিন্দ ও অঙ্কিতার বাগদান ইতিমধ্যেই হয়ে গিয়েছে।

মিলিন্দ এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, অঙ্কিতা তাঁর এই বেপরওয়া জীবনকে পছন্দ করেন। আর সেই জন্যই অঙ্কিতাকে পছন্দ মিলিন্দের। অঙ্কিতার সঙ্গে থাকলে তিনি স্বধীনতাকে উপভোগ করতে পারেন। আর এজন্যই অন্য কেউ নন শুধুমাত্র অঙ্কিতাকেই পছন্দ মিলিন্দের। মিলিন্দের থেকে অঙ্কিতা বয়সে অনেকটা ছোট হওয়ায় তাঁদের ঘিরে ট্রোল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে তাকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি এই জুটি। এবার এঁরা আবদ্ধ হচ্ছেন বিয়ের গাঁটছডা়য়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+