করোনায় কাবু বলিউড, কোভিড পজিটিভ ফিটনেস গুরু মিলিন্দ সোমান
করোনায় কাবু বলিউড, কোভিড পজিটিভ ফিটনেস গুরু মিলিন্দ সোমান
দেশে করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে নাম উঠে এসেছে মহারাষ্ট্রের। আর এ রাজ্যের মুম্বইতে একের পর এক বলিউড তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন। রণবীর কাপুর, আশীস বিদ্যার্থী, সঞ্জয় লীলা বনসালী, তারা সুতারিয়া, কার্তিক আরিয়ান, সতীশ কৌশিক, আমির খান, আর মাধবন— প্রতি দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের তালিকা। এবার সেই তালিকায় যোগ হল ফিটনেস গুরু মিলিন্দ সোমানের নাম। ৫৫ বছরের মডেল তথা অভিনেতা নিজেই সেই খবর টুইট করে জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিলিন্দ টুইটে বলেন, 'রিপোর্ট পজিটিভ’।’ পাশে হ্যাশট্যাগ দিয়ে লেখা কোয়ারেন্টাইন। মিলিন্দ অল্প কথাতেই বুঝিয়ে দিলেন যে তিনি করোনা পজিটিভ এবং নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন। প্রসঙ্গত, তিনি ও তাঁর স্ত্রী শরীরচর্চাকে যথেষ্ট গুরুত্ব দেন। প্রতিবারই মিলিন্দের শরীর চর্চা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এ বছরেই নিজের জন্মদিনের দিন সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ে শিরোনামে এসেছিলেন মিলিন্দ। কেবল শরীর চর্চা নয়, প্রেম চর্চা নিয়েও নেটমাধ্যমে বেশ সক্রিয় মিলিন্দ। তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত, সবের ঝলক রয়েছে মিলিন্দের ইনস্টাগ্রামে।
বৃহস্পতিবারই করোনায় আক্রান্ত হন অভিনেতা আর মাধবন। তাঁর ছবি থ্রি ইডিয়টসকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানান। অন্যদিক তার ঠিক একদিন আগেই করোনায় আক্রান্ত হন আমির খানও এবং তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন বলেও জানা যায়। আমিরের করোনা ভাইরাস হওয়ায় স্থগিত রয়েছে লাল সিং চাড্ডার শুটিংও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications