বিয়ের পর নীল জলে মিলিন্দ-অঙ্কিতার প্রথম সেলফি ভাইরাল,দেখুন আরও ছবি
এবার তাঁদের বিয়ের পরবর্তী ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই তা ভাইরাল হতে শুরু করে দেয়।
নব্বইয়ের দশকের অন্যতম হার্টথ্রব ছিলেন মিলিন্দ সোমন। মুম্বইয়ের এই মডেলের প্রেমে পড়েননি এমন মহিলা , সে যুগে খুঁজে পাওয়া যায়নি। কিছুদিন আগে পর্যন্তও তিনি ছিলেন দেশের মোস্ট এলিজেবল ব্যাচেলারদের তালিকায়। অঙ্কিতার সঙ্গে বিয়ের পর সেই ট্যাগটিকেও ছাড়েত বাধ্য হয়েছেন এই মদ্যবয়স্ক তারকা। এবার সোশ্যাল মিডিয়ায় আসছে তাঁর পোস্ট ম্যারেজ ঘিরে বেশ কিছু ছবি।

২১ এপ্রিল মুম্বইয়ের আলিবাগের একটি বাংলোতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে বিয়ের আসর জমিয়েছিলেন মিলিন্দ। অসমীয়া অঙ্কিতার সঙ্গে মারাঠি মিলিন্দের বিয়েতে দুই সংস্কৃতির মেলবন্ধনই দেখা যায়। সেই বিয়ে ঘিরে জমজমাট ছিল সোশ্য়াল মিডিয়া। এবার তাঁদের বিয়ের পরবর্তী ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই তা ভাইরাল হতে শুরু করে দেয়। সাম্প্রতিক একটি ছবিতে স্ত্রী অঙ্কিতার সঙ্গে পুলের নীল জলে গা ভাসাতে দেখা যায় মিলিন্দকে। আর এই ছবিই এখন ভাইরাল।
First time underwater with @earthy_5 😊😊 #Fitterin2018 #Fitwomen4fitfamilies pic: @dahiya_vinay
A post shared by Milind Usha Soman (@milindrunning) on
Where shadows learn to love the light ❤️ With #thehusband #underwater #waterlovers💙 PC @dahiya_vinay
A post shared by Ankita Konwar (@earthy_5) on
নয়া এই ছবিতে মিলিন্দ ও অঙ্কিতাকে প্রেমের আবেশে এতাত্ম হতে দেখা যাচ্ছে। এটিই বি.য়ের পর তাঁদের প্রথম আন্ডার ওয়াটার সেলফি। যা নিয়ে জোর হৈচৈ সোশ্যাল মিডিয়ায়। ছবিতে মিলিন্দের পরনে কোনও শার্ট নেই। অঙ্কিতাও রয়েছেন সুইম স্যুটে। আর আশপাশে নীল জল , আর জলের ভিতর দিয়ে সূর্য রশ্মির প্রতিবিম্ব। সব মিলিয়ে প্রেম আর সম্মোহনের শ্রেষ্ঠ ছবি এখন এটিই। আরেকটি ছবিতে অঙ্কিতার হাতে মেহেন্দি স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ওই ছবিটি বিশেষ ফটো শ্যুটে নেওয়া তা বোঝা যাচ্ছে।












Click it and Unblock the Notifications