'পাকিস্তানে নেহা, সোনু নিগম গান গাইলে কিছু হয় না!' ক্ষমা চেয়েও তোপ মিকার
পাকিস্তানে গিয়ে করাচিতে এক অনুষ্ঠানে গান গাওয়া গেয়েই রাতারাতি দেশের ক্ষোভের মুখে পড়ে যান গায়ক মিকা। ক্ষোভ যতটা আসে পাকিস্তান থেকে ততটাই আসে ভারত থেকেও।
পাকিস্তানে গিয়ে করাচিতে এক অনুষ্ঠানে গান গাওয়া গেয়েই রাতারাতি দেশের ক্ষোভের মুখে পড়ে যান গায়ক মিকা। ক্ষোভ যতটা আসে পাকিস্তান থেকে ততটাই আসে ভারত থেকেও। ভারতের তরফে এফডাব্লুআইসিই মিকাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই দেশের যেকোনও জায়গায় গানের ক্ষেত্রে নিষিদ্ধ হয়ে যান মিকা। এই সমস্ত কাণ্ডের পর শেষমেশ ক্ষমা চেয়ে নেন পাঞ্জাবী এই গায়ক।

ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কের অবনতি ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে তখন পাকিস্তানের করাচিতে গিয়ে মিকা এক বিয়ে বাড়িতে গান গেয়ে আসেন। এরপর থেকেই পাঞ্জাবী পপ তারকাকে ঘিরে চরম ক্ষোভ ভারত জুড়ে। এই ঘটনার পর মিকা ক্ষমা চেয়ে নেন । তবে সেই সাংবাদিক সম্মেলনে মিকা বলিউডের অন্যান্য গায়কদের প্রসঙ্গ তুলে তাঁদের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি। মিকা বলেন, 'অন্য শিল্পীরা পাকিস্তানে গিয়ে পারফর্ম করলে তা নিয়ে কেউ কথা বলে না। আমার জনপ্রিয়তা কমাতেই এমন করা হয়। '
এরপরই মিকা বলেন, 'দু' মাস আগে গায়িকা নেহা কক্কর , আতিফ আসলাম পাকিস্তানে পারফর্ম করেছেন। সেই সময় কেউ কিছু বলেননি কেন? এর আগে সোনু নিগম , আতিফ আসলমও পারফর্ম করেছেন।' মিকার দাবি, সোনু, বা নেহা কক্কর পাকিস্তানে পারফর্ম করলে তা নিয়ে কেউ প্রশ্ন তোলেন না, শুধু তাঁর বেলাতেই এমনটা হয়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications