পাকিস্তানে মুশারফের আত্মীয় বাড়িতে গান গাইলেন মিকা! ক্ষোভ সীমান্তের দুই দিকেই
পাকিস্তানে মুশারফের আত্মীয় বাড়িতে গান গাইলেন মিকা!
কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। দুই দেশের মধ্যে বন্ধ হয় বাণিজ্যিক সম্পর্ক, বন্ধ হয় কূটনৈতিক আদানপ্রদান। বন্ধ হয়ে যায় সমঝোতা এক্সপ্রেসের যাতায়াত। এর মধ্যে গায়ক মিকা পাকিস্তানে গিয়ে সেখানে গান গেয়েছেন। এই ঘটনা ঘিরেই নতুন করে তোলপাড় ভারত -পাকিস্তান।

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পরভেজ মুশারফের আত্মীয়র বিয়েতে মিকা গান গেয়েছেন বলে খবর। করাচির এই অনুষ্ঠানে বিজেপি সদস্য ডালের মেহেন্দির ভাই মিকার এই গানের আসর নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ভারত। তেমনই ক্ষোভ জমাট বেঁধেছে সীমান্তের ওপারে পাকিস্তানেও। পাকিস্তান থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে , 'কে মিকাকে পাকিস্তানের ভিসা দিয়েছে?'
পাকিস্তানের দাবি, যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে মিকাকে দেওয়া হল ভিসা? কোন প্রেক্ষাপটে , মিকা দুই দেশের এমন সম্পর্কের মধ্যে পাকিস্তানে প্রবেশ করলেন? যদিও গায়ক মিকার তরফে এ নিয়ে কোনএও মন্তব্য উঠে আসেনি।












Click it and Unblock the Notifications