ওবামা পত্নী মিশেলের হাতে উঠল ২০২০ গ্র্যামি সম্মান!
ওবামা পত্নী মিশেলের হাতে উঠল ২০২০ গ্র্যামি সম্মান!
'বিকামিং' শুধু বেস্ট সেলারই নয়, এর অডিও সংস্করণ এই বছর জিতে নিয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ড। 'স্পোকেন ওয়ার্ড ' ক্যাটেগোরিতে এই বইয়ের অডিও সংস্করণ সম্মানটি জিতে নিয়েছে। আর এই বইয়ের লেখক স্বয়ং প্রাক্তন মার্কিন 'ফার্স্ট লেডি' মিশেল ওবামা।

সেরার সেরা বিকামিং
রবিবারের রাতে গ্র্যামির তারকা খচিত আসরে এই পুরস্কার চলে যায় বারাক ওবামার পত্নীর হাতে। তার সঙ্গেই 'বিকামিং' গ্র্যামির ইতিহাসে এমন ক্যাটোগেরিতে 'ফিলান্থ্রপিস্ট' এর কোনও কীর্তি প্রথম সমাদ্রিত হল। আর মিশেল পিছনে ফেললেন জনপ্রিয় 'বেস্টি বয়েস' এর অ্যালবামকে।

মিশেলের কথা..
প্রসঙ্গত, মিশেলের এই বইতে লেখা রয়েছে তাঁর জীবন সম্পর্কে নানান ঘটনা। কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা। মার্কিন সমাজে নিজেকে প্রতিষ্ঠান কঠিন লড়াইয়ের কথা এই বইতে রয়েছে। পাশাপাশি, হোয়াইট হাউসের দিনগুলিও বইতে লিপিবদ্ধ করেছেন মিশেল।

'বিকামিং' এর সাফল্য
'বিকামিং' বইটি এই মুহূর্তের অন্যতম বেস্ট সেলার। বইটির ১.৪ মিলিয়ন কপি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এই তথ্য জানিয়েছে প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ব়্যান্ডম হাউস। পাশাপাশি, একনম্বরে থাকা বইয়ের তালিকায় এখনও দৌড়ে চলেছে সাফল্যের সঙ্গে।












Click it and Unblock the Notifications