'পদ্মাবতী'-র মুক্তি আটকাতে এই চরম উদ্যোগ নিল মেওয়ারের রাজ পরিবার, বিতর্ক তুঙ্গে
যবে থেকে জানা গিয়েছে , যে ছবিতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজীর প্রেমের একটি ড্রিম সিকোয়েন্স রয়েছে, তবে থেকেই ছবির চরম বিরোধিতায় নেমেছে বহু গেরুয়াপন্থী দল
সঞ্জয়লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী' শ্যুটিং এর সময় থেকেই চরম বিতর্কে। আর সেই বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত। এতদিন বিতর্কে রঙ লেগেছিল রাজনৈতিক দলগুলির। তবে এবার স্বয়ং মেওয়ারের রাজপরিবারের সদস্যরা। দাবি একটাই বন্ধ করতে হবে ছবির মুক্তি।
যবে থেকে জানা গিয়েছে , যে ছবিতে রানি পদ্মিনী ও আলাউদ্দিন খিলজীর প্রেমের একটি ড্রিম সিকোয়েন্স রয়েছে, তবে থেকেই ছবির চরম বিরোধিতায় নেমেছে বহু গেরুয়াপন্থী দল। উল্লেখ্য, এই ডিরেম সিকোয়েন্সে পদ্মিনী ও খিলজীর ঘনিষ্ঠতার দৃশ্য রয়েছে বলে খবর। আর এই ঘনিষ্ঠতার দৃশ্য ঘিরেই আপত্তি বিভিন্ন মহলের। আর সেই তালিকায় এবার যোগ দিলেন মেওয়ারের রাজ পরিবারের সদস্যরা। তাঁরা সেন্সর বোর্ড তথা দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে এই বিতর্কিত ছবির মুক্তি আটকানোর আবেদন জানান।
মেওয়ার রাজ বংশের ৭৬ তমি বংশধর মহারাজকুমার বিশ্বরাজ সিং , তাঁর বংশের তরফে ছবি বন্ধের আবোদন জানিয়ে চিঠি লেখেন। এর আগে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজও জানিয়েছেন সেন্সর বোর্ডের কাছে ছবির মুক্তি না হতে দেওয়ার জন্য আবেদন জানাতে চলেছে হরিয়ানা সরকার। অন্যদিকে, নির্বাচনে আসন্ন নির্বাচন ঘিরে মশগুল গুজরাতেও সুরত সহ বিভিন্ন জায়গায় দক্ষিণপন্থী দলগুলি 'পদ্মাবতী'-র বিরোধীতায় বিক্ষোভ প্রদর্শন করছে।
প্রসঙ্গত, 'পদ্মাবতী' ছবিটি সুফি কবি মালিক মহম্মদ জয়সীর লেকা 'পদ্মাবত' থেকে গৃহীত। যেখানে গোটা বিষয়টিই একটি কাল্পনিক রূপ পেয়েছে। তাতে ঐতিহাসিক সত্যতা নেই। এই দাবি তুলেই ছবি মুক্তির বিরোধিতাতে সরব হয়েছেন রাজস্থানের মেওয়ারের রাজ পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications