ফ্যানের মৃত্যুতে মেগাস্টারের চোখে জল! বন্ধ রইল ফিল্মের টিজার মুক্তি
এতদিন দেখা গিয়েছে, সুপারস্টারের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে ফ্যানের ব্যাকুলতা। কিংবা কোনও মেগাস্টারের মৃত্যুতে যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে ফ্যান পৌঁছে গিয়েছেন অন্ত্যেষ্টিযাত্রায়।
এতদিন দেখা গিয়েছে, সুপারস্টারের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে ফ্যানের ব্যাকুলতা। কিংবা কোনও মেগাস্টারের মৃত্যুতে যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে ফ্যান পৌঁছে গিয়েছেন অন্ত্যেষ্টিযাত্রায়। তবে এবার তার উল্টো ছবি দেখা গেল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অন্ধ্রপ্রদেশের মেগাস্টার আল্লু অর্জুন ও চিরঞ্জিবীর মতো তারকারা এক ফ্য়ানের মৃত্যুসংবাদ পেতেই খোদ পৌঁছে গেলেন তাঁদের 'ফ্যান'-এর বাড়ি !

তেলুগুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'মেগা ক্যাম্প' বলতেই মেগাস্টার চিরঞ্জিবীর পরিবার ঘনিষ্ঠ তারকাদের বোঝানো হয়। সেই সূত্রে চিরঞ্জিবীর আত্মীয় অভিনেতা আল্লু অর্জুনও একজন 'মেগা' পরিবারের সদস্য হিসাবে পরিগণিত হন। আর এই 'মেগা ক্যাম্পে'র তারকারা পৌঁছে গিয়েছিলেন বর্ষীয়ান ফ্যান নূর মহম্মদের বাড়িতে। ফ্যানের মৃত্যু সংবাদ শুনতেই আল্লু অর্জুন নিজের বহু প্রতিক্ষিত ছবির টিজার রিলিজ পর্যন্ত আটকে দেন। আর ফ্যানের মৃত্যুচতে তারকাদের এভাবে আবেগ তাাড়িত হওয়ার খবর শিরোনাম কেড়ে চলেছে।
তারকারা ফ্যানের বাড়ি পৌঁছতেই, বাড়ির সকলেই অবাক হয়ে যান। চোখের জল ধরে রাখতে পারেননি চিরঞ্জিবীও। আবেগ তাড়িত হয়ে পড়েন আল্লু অর্জুন। আল্লু জানান, ফ্যানের পরিবারের আর্থিক সমস্ত দায়িত্বভার এখন থেকে তাঁর। প্রসঙ্গত, দক্ষিণ ভারতে এতদিন যাবৎ কেবলই দেখা গিয়েছে, ফ্যানরা তারকাদের 'ভগবান জ্ঞান'-এ পুজো করছেন! এবার সেই তারকারা খোদ ফ্যানের ভালোবাসার প্রতিদান দিয়ে গেলেন বলেই মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications