ফের বন্ধ সিরিয়ালের শ্যুটিং! মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের পরও বিপাকে এই অনুষ্ঠান
কয়েক সপ্তাহ আগেই টালিগঞ্জ পাড়ায় স্তব্ধ হয়ে যায় বাংলা মেগা সিরিয়ালের শ্যুটিং। কলাকুশলী ও প্রযোজনা সংস্থার তরফে দুই সংগঠনের বিবাদে মেটানো হয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে।
কয়েক সপ্তাহ আগেই টালিগঞ্জ পাড়ায় স্তব্ধ হয়ে যায় বাংলা মেগা সিরিয়ালের শ্যুটিং। কলাকুশলী ও প্রযোজনা সংস্থার তরফে দুই সংগঠনের বিবাদে মেটানো হয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। বিভিন্ন পক্ষ নিয়ে বৈঠকে বসে সমস্যার মীমাংসা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরও সমস্যা দেখা দিল স্টার জলসার সিরিয়াল 'ভূমিকন্য়া'কে ঘিরে।

অভিযোগ রয়েছে, জুনিয়ার টেকনিশিয়ানরা বকেয়া টাকা পাননি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশের পরও কেন এমন হল 'ভূমিকন্যা'-র শ্যুটিং ঘিরে, তা নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গল বার বানতলায় চলছিল অরিন্দম শীল পরিচালিত 'ভূমিকন্যা' ধারাবাহিকের শ্যুটিং। তা আচমকাই বন্ধ করা হয়। পরিচালকের দাবি, ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-র তরফে এই নির্দেশ আসাতেই বন্ধ করতে হয় সিরিয়ালের শ্যুটিং। এদিকে ফেডারেশনের দাবি, শ্যুটিং বন্ধ করে প্রযোজনা সংস্থাই।
অরিন্দম শীলের দাবি, এই শ্যুটিং বন্ধের জেরে ২.৫ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকালের পর এদিনও বন্ধ রয়েছে শ্যুটিং।অরিন্দমের দাবি, আর্টিস্টদের পারিশ্রমিক দেওয়া বন্ধ হয়নি। টেকনিশিয়ানদের ১২ দিন অন্তর পেমেন্ট দেওয়া হয়। তবে এবারে টাকা দিতে একটু দেরি হওয়াতেই বন্ধ করা হয় শ্যুটিং। এদিকে, ফেডারেশনের তরফে জানানো হয়েছে, টানা ৯ দিন পেরিয়ে গেলেও বকেয়া টাকা ফেরত দেওয়া হয়নি। দু'পক্ষের বক্তব্য থেকে স্পষ্ট যে বিবাদ সহজে না মিটলে অচলাবস্থা তৈরি হতে পারে এই সিরিয়াল ঘিরে।












Click it and Unblock the Notifications