অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ: সরকার ৩-এর স্টার কাস্ট দেখে নিন একঝলকে

'সরকার' ও 'সরকার রাজ'-এর পর এবার সরকার ৩ নিয়ে হাজির পরিচালক রাম গোপাল বর্মা। রবিবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করলেন সরকার ৩-এর স্টার কাস্ট।

'সরকার'-'সরকার রাজ'-এর মতো সরকার ৩-এও সরকারের ভূমিকায় দেখা যাবে বলিউডের শাহেনশা বিগ বি-কে। তবে এবার বেশ কিছু চমক এনেছেন পরিচালক রামগোপাল। বিগ বি-র পাশাপাশি এবার এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে, মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ, ইয়ামি গৌতম, রণিত রায় এবং অমিত সাধকে।

এখনও এই ছবির চরিত্রের পরত গুলি বোঝা না গেলেও কে কোন নামের চরিত্রে অভিনয় করেছেন তা নিজেই জানিয়ে দিয়েছেন রামগোপাল। ইয়ামি, রণিত, অমিত তিনজনকেই হিংস্র রূপে দেখা গিয়েছে পরিচালকের প্রকাশ করা ছবিতে।

অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, জ্যাকি শ্রফ: সরকার ৩-এর স্টার কাস্ট দেখে নিন একঝলকে

তবে, মনোজ বাজপেয়ীয়ের শীতল দৃষ্টি তাঁর অন্ধকারময় চরিত্রের দিকেই ইঙ্গিত করে। পরিচালকের কথায়, "মনোজ বাজপেয়ীর গোবিন্দ দেশপাণ্ডের চরিত্রটি মূলত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে কিছুটা বেশি হিংস্র।"

জ্যাকি শ্রফের লুকেও খানিকটা সরকারের ছাপ রয়েছে। রঙ্গিলা ছবির পর ফের একবার রাম গোপাল বর্মার সঙ্গে কাজ করছেন জ্যাকি। তবে এই ছবিতে দেখা যাবে না অভিষেক বচ্চনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+