সন্তানের জন্মের খবর কেন লুকিয়েছিলেন গুল পনাগ! সোশ্যাল মিডিয়ায় হইচই
বলিউড জুড়ে য়খন লাইমলাইট পাওয়ার লড়াই চলছে, তখনই গ্ল্যামার জগত থেকে দূরে থেকেও ফের একবার লাইমলাইটে গুল পনাগ।
বলিউড জুড়ে য়খন লাইমলাইট পাওয়ার লড়াই চলছে, তখনই গ্ল্যামার জগত থেকে দূরে থেকেও ফের একবার লাইমলাইটে গুল পনাগ। অভিনেত্রী এদিন তাঁর ছয় মাসের সন্তান নিহালের ছবি পোস্ট করার পর থেকেই ফের একবার উঠে আসেন খবরের শিরোনামে।

বিয়ের মণ্ডপে তিনি প্রবেশ করেন বুলেটে চড়ে। ফলে সন্তানের জন্মের খবর নিয়েও যে চমক দেবেন গুল পনাগ তা বলাই বাহুল্য। স্বামী ঋষি আত্তারির সঙ্গে এদিন ছেলে নিহালের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন গুল। আর তার সঙ্গে সঙ্গেউ প্রশ্ন উঠতে থাকেন, নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর কেন গোপন করেছেন অভিনেত্রী। গুলের পরিবারের হাসিখুসি ছবি যদিও এদিনের অন্যতম আকর্ষণ ছিল সোশ্যাল মিডিয়ায়।
Thank you all for the love and the blessings. Very, very grateful. And very overwhelmed. ♥️♥️🙈
A post shared by Gul Panag (@gulpanag) on
A post shared by Filmy Chutzpah (@filmy_chutzpah) on
তবে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কেন এত প্রশ্ন উঠছে তা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। তিনি বলেন, স্বামী ঋষি ও গুল নিজে এই বিষয়টি নিয়ে বেশি কিছু জানাতে চাননি কাউকেই। প্রাক্তন মিস ইন্ডিয়া গুল পনাগ বলিউডে পা রাখলেও, ২০১৬ সাল থেকে তিনি পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠিত পাইলট।












Click it and Unblock the Notifications