বিয়ে করেই হইচই ফেলে দিয়েছেন এঁরা! ২০১৮ -র চমকপ্রদ বিয়ের তালিকা দেখে নিন
ঘটনাবহুল ২০১৮ সালে রাজনীতির অলিন্দ থেকে অর্থনীতি, খেলাধুলো সব মিলিয়ে এদেশ দেখেছে একাধিক ঘটনা।
ঘটনাবহুল ২০১৮ সালে রাজনীতির অলিন্দ থেকে অর্থনীতি, খেলাধুলো সব মিলিয়ে এদেশ দেখেছে একাধিক ঘটনা। শুধু সমাজ, রাজনীতির আঙিনা নয়, গ্ল্যামারের জগতেও ২০১৮ সালে কেড়েছে শিরোনাম। এই বছক একাধিক নামি সেলেব বিয়ের পিঁড়িতে বসে, কেড়ে নিয়েছেন লাইমলাইট। আর অবশ্যই বছরের ব্লকবাস্টার বিয়ে হিসাবে উঠে এসেছে মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানির নাম। ইশা ছাড়াও এই বছরে একাধিক সেলেব বিয়ের পিঁড়িতে বসতেই কেড়ে নিয়েছেন নজর।
|
রাজ-শুভশ্রী
টলিউডে ২০১৮ সালের অন্যতম বড় খবর ছিল পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিয়ে। অভিনেত্রী মিম চক্রবর্তীর সঙ্গে রাজের সম্পর্ক বিচ্ছেদের পর রাজ-শুভশ্রীর বিয়ে লাইমলাইট কেড়ে নেয় বছরের প্রথম দিকে।
|
সোনম-আনন্দ
শ্রীদেবীর মৃত্যুর পর কাপুর পরিবারে শোকের ছায়া নেমে আসে। কিন্তপ তার কয়েক মাস বাদেই সোনমের বিয়ে ঘিরে ফের একবার জীবনের মূল স্রোতে ফিরে আসে কাপুর পরিবার। অভিনেত্রী সোনমের সঙ্গে আনন্দ আহুজার বিয়ে ঘিরেও আলোচনা কম হয়নি।

দীপিকা-রণবীর
আলোচনা কানাঘুষো অনেদিন ধরেই শোনা যাচ্ছিল। শেষমেশ ১৪ নভেম্বর ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এরপর বিয়ের একাধিক রিসেপশন ঘিরে বার বার খবরের শিরোনামে উঠে আসেন তাঁরা।
| |
কপিল-গিনি
কমেডি কিং কপিল শর্মার বিয়ে ঘিরেও আলোচনা কম হয়নি। ১২ ডিসেম্বর পঞ্জাবে মহাসমারোহে বিয়ের আসরে মেতে ওঠেন কপিল ও গিনি চথরথ।
|
ইশা-আনন্দ
বছরের ব্লকবাস্টার বিয়ে ছিল ইশা আম্বানির সঙ্গে আনন্দ পিরামলের বিয়ের পর্ব। রাজস্থান থেকে মুম্বইয়ে মেয়ের বিয়ের একাধিক অনুষ্ঠানে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন বাবা মুকেশ আম্বানি। মার্কিন রাজনীতিবিদ হিলারি ক্লিন্টন থেকে বলিউড তারকাদের সমারোহে এই বিয়েতে খরচের অঙ্ক ছিল প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
প্রিয়ঙ্কা-নিক জোনাস
বছরের মধ্যভাগে সলমনের 'ভরত' ছবিটি ছেড়ে বেরিয়ে যান প্রিয়ঙ্কা। তখনই কানাঘুষো শোনা যায়, যে বিয়ে করতে চলেছেন পিগি চপস। বলিউড তারকা তথা প্রাক্তন বিশ্ব সুন্দরীর বিয়ে আয়োজিত হয় রাজস্থানের উমেদভবন প্যালেসে। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কার বিয়েও কেড়ে নেয় লাইমলাইট।

নেহা ধুপিয়- অঙ্গদ বেদী
সোনমের বিয়ের পরই নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর বিয়ে ঘিরেও বেশ আলোচনা হয়েছে। এই ঘটনার কয়েকদিন পরই নেহার গর্ভবতী হওয়ার খবরও বেশ সাড়া ফেলেছে বলিউডে।

শ্রীয়া সরণ
২০১৮ সালের মার্চ মাসে দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী শ্রীয়া সরণ। একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আন্দ্রে কোশিভকে বিয়ে করেন শ্রীয়া।

মিলিন্দ-অঙ্কিতা
মিলিন্দ সোনমের বিয়ে ঘিরেও ২০১৮ সালে বেশ হইচই হয়। বয়সের চেয়ে অনেকটাই ছোট অঙ্কিতাকে বিয়ে করতেই খবরের শিরানামে আসে এই তারকা জুটি।

মহাক্ষয়-মাদালসা
২০১৮ সালের অন্যতম বিতর্কিত বিয়ের তালিকায় নাম ছিল মহাক্ষয় ও মাদালসার বিয়ের।বিয়ের সময় মিঠুনপুত্র মহাক্ষয়ের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ঘিরে পুলিশ চলে আসে বিবাহ মণ্ডপেয যদিও পরবর্তীকালে তাঁদের বিয়ে সংগঠিত হয়।
| > |
দীপিকা কাকর -শোয়েব
টেলি অভিনেত্রী দীপিকা ককরের সঙ্গে শোয়াব ইব্রাহিমের বিয়েও খবরের শিরোনাম কেড়ে নিয়েছে ২০১৮ সালে।

হিমেশ-সোনিয়া
২০১৮ সালের অন্যতম চমক ছিল গায়ক হিমেশ রেশমিয়ার বিয়ে। অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের দ্বিতীয়বার বিয়ে রীতিমত কেড়েছে লাইমলাইট।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications