ভিকি ক্যাটের বিয়েতে সিক্রেট কোড, থাকছে নিষেধাজ্ঞা
বলিউডে এখন কান পাতলেই একটাই খবর ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। যা নিয়ে বেশ মাতোয়ারা দর্শক। তবে বলতেই হয় এখনও পর্যন্ত দুজন আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। রণথম্বোরে চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটির।

যদির জুটির বিবাহ নিয়ে এখনও পর্যন্ত জেলা প্রশাসন বিয়ের বিষয়ে কিছু নিশ্চিত করেনি। জেলা প্রশাসন শুক্রবার পুলিশকে একটি আদেশ দিয়ে বলেন একটি সভার আয়োজন করা হয়েছে যেখানে সকলকে উপস্থিত থাকতে হবে। ভিকি ও ক্যাটরিনার বিয়ের আইন-শৃঙ্খলা পর্যালোচনা করাই এই বৈঠকের উদ্দেশ্য। এই বৈঠকে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা আধিকারিক সুরজ সিং নেগি, জেলা আধিকারিক, এসপি, হোটেল প্রতিনিধি- সহ অন্যান্য কর্মকর্তারা।
ভিকি ও ক্যাটরিনার বিয়েতে যে সমস্ত নিষেধাজ্ঞা থাকছে
১) ছবি বা ভিডিও তোলা যাবে না
২) বিবাহ বাসরের কাছাকাছি ড্রোন ক্যামেরা নিষিদ্ধ
৩) সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও ছবি বা ভিডিও আপলোড করা যাবে না
8) সোশ্যাল মিডিয়ায় কোনও লোকেশন শেয়ার করা যাবে না
৫) বিবাহের সময় ভিডিও তোলা যাবে না
বিবাহ বাসরে যে সমস্ত অতিথি আসবেন তাদের একটি সিক্রেট কোড দেওয়া হবে। অতিথিদের কারোর নামে নিমন্ত্রন করা হবে না, সিক্রেট কোড দিয়ে আমন্ত্রন জানানো হবে। সেটা একমাত্র অতিথিরাই জানবেন। সেই কোডের ভিত্তিতেই তিনি বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন। হোটেলে থাকবেন, হোটেলের সব সুবিধাও ভোগ করতে করবেন।
এমনকী বিবাহ বাসরে কোন কোন অতিথি উপস্থিত থাকছেন তাও থাকবে গোপনীয়। যদি গুঞ্জন শোনা যাচ্ছে উপস্থিত থাকতে পারেন, কবীর খান, রোহিত শেট্টি, আলি আব্বাস জাফার, মিনি মাথুর সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবানিরা, বরুণ ধবন। যদিও এবিষয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ভিকি ও ক্যাট।
সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের এই জুটির বিবাহবাসরে উপস্থিত থাকতে পারেন প্রায় ২০০ জনের মত অতিথি। ৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে।












Click it and Unblock the Notifications