মনীশ মালহোত্রা দেওয়া দীপাবলি পার্টিতে কোন কোন তারকা উপস্থিত ছিলেন
দীপাবলি আসতে আর বেশি বাকি নেই। তবে দীপাবলির আগে থেকেই দেশজুড়ে আলোর রোশনাই জ্বলতে শুরু করেছে। চলতি বছরের ২৪ অক্টোবর শুরু হবে দীপাবলি উৎসব। এই উৎসব শুরু হওয়ার আগে থেকেই বলিউড তারকারা মেতে উঠেছেন আনন্দে। এক কথায় বলিউডে শুরু হয়ে গিয়েছে দীপাবলি উদযাপন। আয়ুষ্মান খুরানা, কৃতি স্যাননের পরে, বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা বৃহস্পতিবার রাতে তার বাড়িতে একটি গ্র্যান্ড দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন। মনীশ মালহোত্রা দীপাবলির আগেই এই উৎসব উদযাপন করেছেন। এক ছাদের নীচে জড়ো হতে দেখা গেছে বলিউড তারকাদের সমাগম। এবার এই দীপাবলি পার্টি থেকে বলিউডের 'ধাক ধক গার্ল' মাধুরী দীক্ষিত এবং কাজলের একটি নাচের ভিডিও সামনে এসেছে। তাছাড়া তারকাদের নানান ছবিও সামনে এসেছে।

কী ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী
অভিনেত্রী কাজল ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে কাজল ও মাধুরী দীক্ষিত দুজনকেই দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে কাজল ও মাধুরীকে একসঙ্গে একটি ইংরেজি গান গাইতে এবং তাতে নাচতেও দেখা গেছে। যদিও ভিডিও শেয়ার করার পাশাপশি অভিনেত্রী একটি সুন্দর ক্যপশন লিখতে শুরু করেছেন।

কারা কারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে
অভিনেত্রী জানিয়েছেন, ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে ফ্লোরে অনেক মজা করেছি আমি। এর জন্য তিনি অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি ভক্তদের দীপাবলির জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই তা ক্রমশ ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওতে অনেক অনুগামীই লাইক ও কমেন্ট করেছেন। এই পার্টিতে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, ভিকি কৌশল, কৃতি স্যানন সহ অনেকে।

কোন তারকা কেমন সাজলেন
অনুষ্ঠানে খুব সুন্দর ভাবে সাজতে দেখা গেছে তারকাদের। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে একটি ঐতিহ্যবাহী রাজকীয় নীল কুর্তা ও পায়জামায় দারুন সুন্দর লাগছিল। সোনালি শাড়িতে কিয়ারা আদবানিকে আরও গ্ল্যামারাস লাগছিল। কাজলকে কালো শাড়িতে বেশ মোহময়ী লাগছে। আদিত্য রায় ও অন্যন্যা পান্ডে অসাধারণ লাগছিল নয়া লুকে। তাদের দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে সকলের।












Click it and Unblock the Notifications