'মণিকর্ণিকা' কি নকল করেছে হৃতিকের 'মহেঞ্জোদারো'কে! প্রশ্ন শুনেই কী করে বসলেন কঙ্গনা
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । এরপরই সিলভার স্ক্রিনে আসতে চলেছেন ঝাঁসির রানির ভূমিকায় কঙ্গনা রানাওয়াত। ২৫ জানুয়ারি ছবি মুক্তির আগে ইতিমধ্যেই একাধিক বিতর্কে কঙ্গনা , যিশু সেনগুপ্ত অভিনীত 'মণিকর্ণিকা'।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । এরপরই সিলভার স্ক্রিনে আসতে চলেছেন ঝাঁসির রানির ভূমিকায় কঙ্গনা রানাওয়াত। ২৫ জানুয়ারি ছবি মুক্তির আগে ইতিমধ্যেই একাধিক বিতর্কে কঙ্গনা , যিশু সেনগুপ্ত অভিনীত 'মণিকর্ণিকা'।ইতিমধ্যেই ছবি নিয়ে একাধিক ইস্যুতে বিতর্ক তৈরি করেছে কার্নি সেনা। এবার উঠল ছবি ঘিরে হৃতিক বনাম কঙ্গনা প্রসঙ্গ!

ফের একবার হৃতিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের ঠাণ্ডা লড়াই প্রসঙ্গ উস্কে দিল বলিউড। বিতর্ক উঠেছে 'মণিকর্ণিকা' ছবির একটি বিশেষ সংলাপকে নিয়ে। যেখানে বলা হয়েছে,'ঝাঁসি আপনিও চান আর আমিও চাই। পার্থক্য একটাই আপনি রাজ করতে চান আর আমি নিজের লোকেদের সেবা করতে চাই।' বলা হচ্ছে, এমন ধরনের একটি সংলাপ হৃতিক অভিনীত ছবি 'মহেঞ্জোদারো'তেও উঠে আসে। আর সেউ প্রসঙ্গেই কঙ্গনাকে প্রশ্ন করা হয় যে, 'মণিকর্ণিকা' কি 'মহেঞ্জোদারো' কে নকল করছে?
কঙ্গনা এই প্রশ্নের উত্তরে জানান, 'কে দেখেছে ওই ফিল্মটা (মহেঞ্জোদারো)?' পাশাপাশি তিনি এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি। পাশপাশি ছবির প্রযোজক জানান , এই সংলাপ অত্যন্ত সাধারণ , তাই এটা নিয়ে কোনও কপিরাইট ইস্যু হওয়ারও সুযোগ নেই।












Click it and Unblock the Notifications