সুশান্তকে 'তাগড়া' জবাব কি দিয়ে দিলেন অঙ্কিতা! 'মণিকর্ণিকা' স্টার ফের খবরে
কিছুদিন আগেই প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডের বিষয়ে মুখ খোলন সুশান্ত সিং রাজপুত। 'মণিকর্ণিকা' ছবিতে অঙ্কিতার লুক-এর প্রশংসা করেন সুশান্ত।
কিছুদিন আগেই প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডের বিষয়ে মুখ খোলন সুশান্ত সিং রাজপুত। 'মণিকর্ণিকা' ছবিতে অঙ্কিতার লুক-এর প্রশংসা করেন সুশান্ত। তবে অঙ্কিতার সঙ্গে তাঁর বিচ্ছেদের দুঃখে সেই প্রশংসা মলম লাগাতে পেরেছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে! বিচ্ছেদের পর সুশান্তকে নিয়ে অঙ্কিতা একাধিক অভিযোগ করেন নিজের ঘনিষ্ঠ মহলে।

একটা সময় শোনা গিয়েছিল অঙ্কিতার সঙ্গে সম্পর্কে থাকার সময়ে কৃতী শ্যাননের সঙ্গে সুশান্তের সম্পর্কের জেরেই বিচ্ছেদের পথে হাঁটেন সুশান্ত। এবার পাল্টা বিয়ের রাস্তায় হাঁটতে চলেছেন অঙ্কিতা! শোনা যাচ্ছে বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে ২০১৯ এ বিয়ে করতে চলেছেন অঙ্কিতা। একদিকে, যেমন সুশান্ত-কৃতীর সম্পর্কে চিড় ধরার খবর আসতে শুরু করেছে, তেমন অন্য়দিকে অঙ্কিতার সঙ্গে বিকির বিয়ের খবর ফের একবার পুরনো সম্পর্কের সমীকরণকে জাগিয়ে তুলেছে। অনেকেই মনে করছেন অঙ্কিতার এই 'সুসংবাদ' সুশান্তের জন্য জবাবের সামিল!
উল্লেখ্য, 'মণিকর্ণিকা' ছবিতে ঝলকারী বাঈয়ের ভূমিকায় দেখা যাবে অঙ্কিতাকে। আগামী ২০১৯ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি ।












Click it and Unblock the Notifications