(ছবি) DDLJ-র লাজুক মন্দিরা বেদীর 'হটনেসে' ভরা ছুটির মেজাজ!
দিলওয়ালে দিলহনিয়া লে যায়েঙ্গে ছবির সময় থেকে এখন পর্যন্ত ছবির তারকাদের চেহারায় এসেছে বিস্তর বদল। শাহরুখ খান হোন বা কাজল দুজনের মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। তফাৎ ছবিরই আর এক অভিনেত্রী মন্দিরা বেদীরও।
DDLJ-র লাজুর মন্দিরার মোড়ক ভেঙে ক্রিকেটের সঞ্চালকরূপে বোল্ড অবতারে বেড়িয়ে আসা, টেলিভিশনের রিয়্যালিটি শো-এ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেকে তুলে ধরা, ধাপে ধাপে মন্দিরার প্রত্যাবর্তন দেখেছে দর্শক। কিন্তু মালদ্বীপে ছুটির মেজাজে যে মন্দিরাকে দেখা গেল তা না দেখলে সত্যিই অনেককিছু মিস করবেন। [(ছবি) বলিউড তারকাদের অবসর মুহূর্তের কয়েকঝলক]

সম্প্রতি স্বামী রাজ কৌশল ও চার বছরের ছেলে বীরের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। ছুটিতে গিয়ে নিজের কিছু অনবদ্য ছবি ইনস্তাগ্রামে পোস্ট করেছেন মন্দিরা। [(ছবি) ফ্যামিলি অ্যালবাম : মালদ্বীপে ছুটির মেজাজে করিনা-সইফ, কুণাল-সোহা]
চার বছরের সন্তানের মা হয়েও যেভাবে নিজের শরীর ধরে রেখেছেন অভিনেত্রী-সঞ্চালক তা সত্যিই তারিফ করার মতো। বলিউডে নিজের আগামী কাজ সম্পর্কে বলতে গিয়ে মন্দিরা স্পষ্ট জানিয়েছেন, আপাতত বলিউডের কোনও কাজ তিনি করছেন না, কারণ যত প্রস্তাবই তিনি পাচ্ছেন তা বোন, বৌদি ইত্যাদি ইত্যাদি। এই ধরণের চরিত্রে অভিনয় করতে আপাতত তিনি রাজি নন। [(ছবি) মালদ্বীপে সপরিবারে ছুটি কাটাতে ব্যস্ত শিল্পা শেট্টি]
তবে অভিনয় যে আর কোনওদিন করবেন না তাও নয়। পছন্দের মতো চরিত্র পেলে নিশ্চই তিনি অভিনয় করবেন বলে জানিয়ে দিয়েছেন।












Click it and Unblock the Notifications