তাঁকে ভয় পেতেন স্বয়ং মহানায়ক, সাবিত্রী দেবীর এই গুণটিও অবাক করার মত
সাবিত্রী দেবীর অজানা গুণ
বাংলার চিরকালের মহানায়ক উত্তমকুমারের সঙ্গে সামান্য দৃশ্যে অভিনয় করতেই পাগল হয়ে যেতেন সেই সময়রে প্রতিটি অভিনেতা অভিনেত্রীরা। স্ক্রিন শেয়ার থেকে শুরু করে তাঁর সঙ্গে কাজ করার সময় রীতিমত টেনশনে থাকতেন সকল কলাকুশলীরা। তাঁর অসাধারণ দক্ষতা আর ব্যক্তিত্ব এককথায় ম্লান করে দিত অন্যকারোর উপস্থিতি। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন মাত্র একজন। তিনি নন, উল্টে স্বয়ং মহানায়ক উত্তমকুমার সমঝে চলতেন তাঁকে। একাধিকবার সাক্ষতকারে সে কথা স্বীকারও করেছেন মহানায়ক। আর তিনি হলেন স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সাবিত্রী প্রসঙ্গে উত্তম বলেছিলেন, সাবুর সঙ্গে অভিনয় করতে বেশ ভয় লাগে, ও কখন কী করে বসে তার ঠিক নেই। আর এবার সাবিত্রীদেবীর জন্মদিনে উঠে এল তাঁর সম্পর্কে আরও কিছু অজানা তথ্য।

৮৪তে পা
২০২২ সালের ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই দেখতে দেখতে জীবনের ৮৪টি বসন্ত কাটিয়ে এলেন বাংলার অন্যতম কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কিন্তু এখনও সমানতালে সকলের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। নতুন প্রজন্ম তাঁর কাছ থেকে বহুকিছু শিখতে পাড়ছে, এরকমটাই মনে করেন তাঁর সহ-কলাকুশলীরা। তবে শুধুমাত্র অভিনয়ই নয়, পাশাপাশি আরও বেশকিছু গুণ রয়েছে বর্ষীয়ান এই অভিনেত্রীর।

সাবিত্রী দেবী প্রসঙ্গে মানালি
বর্তমানে বাংলার প্রথমসারির একটি টেলিভিশন চ্যানেলে ধুলোকণা ধারাবাহিকে অভিনয় করছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এই সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী মানালি দে। আর সাবিত্রী দেবীর জন্মদিন উপলক্ষে নিজের স্যোশাল মিডিয়া সাইটে ছবি পোস্ট করেছেন মানালি। আদর করে সাবিত্রী দেবীকে সকলে সাবু দি বলে ডেকে থাকেন। সেই মত মানালি ছবির তলায় পোস্টে লিখেছেন, শুভ জন্মদিন সাবু দি, ভালোবাসা আর প্রণাম তোমায়।

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন
যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন এই প্রবাদ বাক্য সাবিত্রী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যথাযত। অভিনয় দক্ষতায় দর্শকদের টানা প্রায় ৫ দশক ধরে মুগ্ধ করে আসার পর তাঁর আরও কিছু গুণ সম্পর্কে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। মানালি জানান অসাধারণ রান্না করতে পারেন সাবিত্রী দেবী। শুধু তাই নয়, তিনি নাকি খুব সুন্দর গানও করতে পারেন।

নরম মনের মানুষ
কালজয়ী অভিনেত্রী হয়েও বাস্তবে নাকি খুব নরম মনের মানুষ সাবিত্রী চট্টোপাধ্যায়। সেটে তিনি সকলকে হাতে ধরে শিখিয়ে দেন অভিনয়ের খুঁটিনাটি। মানালি জানিয়েছেন, সকলের সঙ্গে খুব ভালো করে কথা বলেন সাবিত্রী দেবী। এত বড় মাপের একজন শিল্পী হয়েও সম্পূর্ণ ডাউন টু আর্থ তিনি। জন্মদিনে সাবিত্রী দেবীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আপামর ভক্তরা। তিনি সুস্থ থাকুন, এটাই সকলের কাম্য।












Click it and Unblock the Notifications