অস্কারে সেরা অভিনেত্রী ম্যাকডরম্যান্ডের পুরস্কার মূর্তি চুরি! কীভাবে ঘটল এমন, জানুন
অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের পুরস্কার মূর্তিটি চুরি গিয়েছে।
৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা পেরিয়েছে। গোটা বিশ্বের চলচ্চিত্রপ্রেমী মানুষ, পুরস্কার প্রাপকদের প্রশংসায় যখন বিভোর, তখনই এল খারাপ খবর। জানা গিয়েছে, অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত ফ্রান্সেস ম্যাকডরম্যান্ডের পুরস্কার মূর্তিটি চুরি গিয়েছে।

তবে ঘটনার পর পরই তদন্ত শুরু হয়। ধরা পড়ে ৪৭ বছরের চেরি ব্র্যায়ান্ট। এর বিরুদ্ধে ম্যাকডরম্যান্ডের পুরস্কার চুরির অভিযোগ রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলাসের ডলবি থিয়েটারে অস্কার অ্যাওয়র্ডসের মঞ্চ এক্কেবারে ছিল ঝাঁ চকচকে। তারকাদের পুরস্কার প্রাপ্তি দেখতে এখানে সাধারণ নাগরিকদের জন্য ছিল টিকিটের ব্যবস্থা। সেই টিকিট দেখিয়েই ধৃত চোর ঢুকে পড়েছিল ডলবি থিয়েটারে।
পুরস্কার পাওয়ার পর , ম্যাকডরম্যান্ড যখন উচ্ছাস উদযাপনে মেতে ছিলেন, তখন ট্রফিটি টেবিলের ওপর রাখেন। এমন সময়েই চুরি হয় ট্রফি। উল্লেখ্য,'থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিসৌরি ' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ম্যাকডরম্যান্ড। উল্লেখ্য ,অস্কারের মঞ্চে তাঁর বক্তব্য সকলকে মুগ্ধ করে তোলে।












Click it and Unblock the Notifications