সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে মমতা কোন বার্তা দিলেন!

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে মমতা কোন বার্তা দিলেন!

বুধবারই তাঁর ফুসফুসে সংক্রমণের খবর এসে পৌঁছে ছিল। সকাল সাড়ে ন'টা নাগাদ বুধবার তিনি ভর্তি হন বাইপাসের ধারে এক নামী বেসরকারী হাসপাতালে। জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট থেকেই প্রবীণ অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে।স্বভাবতই প্রবীণ অভিনেতার অসুস্থতার খবরে রীতিমতো উদ্বেগে পড়ে যায় বাংলার চলচ্চিত্রমহল।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে মমতা কোন বার্তা দিলেন!

বাংলার ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এক টুইট বার্তাতে মুখ্যমন্ত্রী প্রবীণ অভিনেতার আরোগ্য কামনাও করেন।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য হাসপাতালে গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড। তাতে রয়েছে ৪ সদস্যের একটি চিকিৎসক দল। শ্বাসকষ্ট নিয়ে অভিনেতা হাসপাতালে ভর্তি হলেও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।এর আগে জানা যায়, অভিনেতার সোডিয়াম -পটাশিয়ামের পরিমাণও সঠিকক পর্যায়ে নেই। সবমিলিয়ে বার্ধক্য ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই প্রবীণ অভিনেতার অসুস্থতায় চিন্তিত তাঁর গুণমুগ্ধরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+