মমতার শুভেচ্ছা বার্তা 'বার্থ ডে গার্ল' কাজলকে! কী লিখলেন 'দিদি'
বঙ্গতনয়া হলেও তিনি কোনও বাংলা ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেননি। তবে কাজল বলিউডে যেভাবে নিজের কেরিয়ার দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন, তাতে গর্ব করতেই পারেন যেকোও বাঙালি!
বঙ্গতনয়া হলেও তিনি কোনও বাংলা ছবিতে এখনও পর্যন্ত অভিনয় করেননি। তবে কাজল বলিউডে যেভাবে নিজের কেরিয়ার দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন, তাতে গর্ব করতেই পারেন যেকোও বাঙালি!মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের সন্তান কাজলের ৪৫ তম জন্মদিন আজ। আর সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অভিনেত্রীর প্রতি শুভেচ্ছাবার্তা।

এদিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাজলকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান । মমতা নিজের বার্তায় জানান, 'অভিনেত্রী কাজলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা । ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ।'এই বার্তা দিয়ে কাজলকে এদিন সকালেই টুইটারে শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো।
Best wishes on your birthday, Kajol (@KajolAtUN) and best of luck for the future
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2019
অভিনেত্রী কাজলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
Wake up! You do not need your beauty sleep, as yet. @KajolAtUN pic.twitter.com/yY7KOAC2Sh
— Ajay Devgn (@ajaydevgn) August 5, 2019
প্রসঙ্গত, কাজলের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারেও খবরের শিরোনাম কেড়েছেন কাজলের স্বামী অজয় দেবগন। কাজলের একটি ছবি পোস্ট করে অজয় লেখেন 'জেগে ওঠো। এখন আর তোমার বিউটি স্লিপ-এর দরকার নেই।' এই মজাদার পোস্টের পরই কাজল মজা করে জবাব দেন, তিনি উঠেই পড়েছেন, তবে ছেলে যুগের স্কুল নেই বলে আজ তিনি 'হলিডে মুডে' রয়েছেন।












Click it and Unblock the Notifications