'অন্য রাজ্য বাধা দিলে শুধু বাংলায় রিলিজ হোক পদ্মাবতী', কেন্দ্র বিরোধিতায় ফের স্টেপ আউট মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশের অন্য রাজ্যে পদ্মাবতী মুক্তি বাধা দেওয়া হলে বাংলায় তা রিলিজ করা হোক।
কেন্দ্র বিরোধিতায় সুর সপ্তমেই চড়ুয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও ইস্যুই বাদ দিচ্ছেন না। বলিউড সিনেমা পদ্মাবতী নিয়ে সারা দেশে হইচই প্রসঙ্গে ফের বিজেপি বিরোধিতায় স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন মুখ্যমন্ত্রী। সরাসরি জানিয়ে দিলেন, দেশের অন্য রাজ্যে পদ্মাবতী মুক্তি বাধা দেওয়া হলে বাংলায় তা রিলিজ করা হোক। [আরও পড়ুন : পদ্মাবতীর মতোই এই ভারতীয় সিনেমাগুলিও মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে]

কলকাতায় এক অনুষ্ঠানে মমতা বলেন, সঞ্জয় লীলা বনশালী ও তাঁর পদ্মাবতী দলকে তিনি দরাজ হস্তে স্বাগত জানাচ্ছেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেও তিনি তৈরি।
সারা দেশে অন্য রাজ্যগুলিতে পদ্মাবতী রিলিজ করতে না পারলে বাংলায় তা রিলিজ করা হোক। তৃণমূল সরকার পদ্মাবতীর জন্য বিশেষ ব্যবস্থা করবে খুশি মনে ও গর্বের সঙ্গে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত, এমনকী পাঞ্জাব সরকার পদ্মাবতীর মুক্তি নিয়ে বেঁকে বসেছে। একই অবস্থা মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যে। এই অবস্থায় বিজেপি বনাম অন্য দলগুলির বিরোধ শুরু হয়েছে।
পদ্মাবতী সিনেমায় রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির সম্পর্ক নিয়ে এমন ঘটনা দেখানো হয়েছে যার সঙ্গে ইতিহাসের মিল নেই। অর্থাত ইতিহাস বিকৃতির অভিযোগ করেছে কারনি সেনা। যা নিয়ে প্রথম থেকেই তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই ঘটনাই এখন রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। যা নিয়ে ফের কেন্দ্র বনাম বিরোধী ঝগড়া বেঁধে গিয়েছে।












Click it and Unblock the Notifications