মমতার বায়োপিক বাঘিনী-র ট্রেলার সরিয়ে ফেলতে নির্দেশ কমিশনের
নরেন্দ্র মোদীর বায়োপিকের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বাঘিনী-র ট্রেলারের ওপরে খড়্গহস্ত হল নির্বাচন কমিশন।
নরেন্দ্র মোদীর বায়োপিকের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বাঘিনী-র ট্রেলারের ওপরে খড়্গহস্ত হল নির্বাচন কমিশন। বিজেপি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সিনেমাটি মুক্তি না দিতে আবেদন জানিয়েছিল। কমিশন সেই অভিযোগে সাড়া দিয়েছে।

কমিশনের নির্দেশ, 'বাঘিনী - বেঙ্গল টাইগ্রেস' সিনেমার ট্রেলার তিনটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এই মর্মে একটি রিপোর্টও পেশ করেছেন।
আগামী ৩ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। পঞ্চম দফার তিনজিন আগে সিনেমাটি মুক্তি পেত। গত ১৩ এপ্রিল এর ট্রেলার মুক্তি পেয়েছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন রুমা চক্রবর্তী।
এর আগে নরেন্দ্র মোদীর বায়োপিক ১২ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ১০ এপ্রিল নির্বাচন কমিশন মোদীর বায়োপিকে স্থগিতাদেশ দেয়। আদর্শ নির্বাচনী আচরণবিধি ভাঙছে বলে মোদূর বায়োপিকের মুক্তি আটকে দেওয়া হয়েছে। সেভাবেই মমতার বায়োপিকও আটকে দেওয়া হল।
এর পাশাপাশি নরেন্দ্র মোদীর নামে ওয়েব সিরিজ - 'মোদী- জার্নি অফ আ কমন ম্যান' এর স্ট্রিমিংও আটকে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications