Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাখিবন্ধনে আসতে হবে কিন্তু, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে শাহরুখকে আমন্ত্রণ মমতার

রাখিবন্ধনে আসতে হবে কিন্তু, চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে শাহরুখকে আমন্ত্রণ মমতার

করোনার নিউ নর্মালে ঢাকে কাঠি পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। কলকাতার ২৬তম চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল উদ্বোধনেও কোথাও খামতি রইল না আন্তরিকতায়। সুদূর মুম্বইয়ে বসেও বাংলাকে আশ্বস্ত করলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান।

আমন্ত্রণ মমতার, আশ্বস্ত করলেন শাহরুখ খান

আমন্ত্রণ মমতার, আশ্বস্ত করলেন শাহরুখ খান

নবান্নের সভামঞ্চে বসে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সুদূর মুম্বইয়ে শুটিংয়ের ফাঁকে শাহরুখ খান এলেন ভার্চুয়ালে। তখন আন্তরিক আলাপচারিতার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খানকে আমন্ত্রণ জানিয়ে রাখলেন। শাহরুখ খানও দিদিকে আশ্বস্ত করে বলে রাখলেন, তিনি আসবেন-আসবেন উপহার নিয়েই।

মনটা খুব খারাপ, দিদিকে মিস করছেন শাহরুখ

মনটা খুব খারাপ, দিদিকে মিস করছেন শাহরুখ

শাহরুখ বলেন, মনটা খুব খারাপ বাংলায় যেতে পারলাম না। খুব মিস করছি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে। ভালোবাসা রইল কলকাতা, বাংলার সবার জন্য। আশা করি খুব শীঘ্রই দেখা হবে সকলের সঙ্গে। মাস্কের আবরণ সরিয়ে আবার নতুন দিন আসবে। চেনা আড্ডায় মেতে উঠবে সবাই।

দিদি এই প্রথম আমার কথা শুনেছেন : শাহরুখ

দিদি এই প্রথম আমার কথা শুনেছেন : শাহরুখ

করোনাকালে এবার চলচ্চিত্র উৎসবকে ছোট করা হয়েছে। করোনাকালে ভার্চুয়াল উদ্বোধন করা হয়েছে এই উৎসবের। সিনেমা হলে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন সবাইকে। আর শাহরুখ বলেছেন, দিদি এই প্রথম আমার কথা শুনেছেন, না হলে কখনও কথা শোনেন না। এর পরিপ্রেক্ষিতে একগাল হেসে মমতা বলেন, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ শাহরুখ!

শাহরুখ বললেন, একশো শতাংশ আমি আসছি দিদি

শাহরুখ বললেন, একশো শতাংশ আমি আসছি দিদি

মমতা বলেন, মাই ফেভারিট ব্রাদার, তুমি অনুষ্ঠানে যোগ দিলে আমরা সবাই খুশি হই। কিন্তু ভার্চুয়ালি তুমি যে পারফরম্যান্স দিলে তাতে আমরা সকলে মুগ্ধ। তুমি ও তোমার পরিবার ভালো থেকো। তোমাকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নিজের ও পরিবারের স্বাস্থ্যের খেয়াল রেখো। সেইসঙ্গে তাঁর আবদার রাখি বন্ধনে তোমাকে আসতে হবে কিন্তু। তৎক্ষণাৎ শাহরুখ বলে ওঠেন, একশো শতাংশ আমি আসছি, দিদি।

ছবি সৌ: ফেসবুক

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+