চলন্ত গাড়িতে স্কার্টের ভিতরে হাত দিয়েছিল পরিবারের বন্ধু , চাঞ্চল্যকর বয়ান মহিলা শিল্পীর
বেশ কিছুদিন ধরেই 'মি টু' পোস্ট ঘিরে সরগরম সোশ্যা মিডিয়া। একের পর এক মহিলা , তাঁদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা তথা মহিলাদের ওপর যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদ করে এই সোশ্যাল মিডিয়া পোস্টিং শুরু করেছেন।
বেশ কিছুদিন ধরেই 'মি টু' পোস্ট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। একের পর এক মহিলা , তাঁদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থা তথা মহিলাদের ওপর যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদ করে এই সোশ্যাল মিডিয়া পোস্টিং শুরু করেছেন। এবিষয়ে বহু মহিলাই নিজের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সাবধান করেছ বাকি মহিলাদের। এরকমই একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান মল্লিকা দুয়া।

নিজের পোস্ট-এ এক নক্কারজনক ঘটনার কথা জানান মল্লিকা। তিনি বলেন, তখন তাঁর বয়স ৭ বছর। সে সময়ে একদিন তাঁর মা সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছিলেন। পিছনে মল্লিকা ও তাঁর ১১ বছর বয়সী দিদি বসেছিল। এরকম এক অবস্থায়, জনৈক ব্যাক্তি তাঁর স্কার্চের ভিতরে হাত ঢুকিয়ে যৌনতার চরমতম ঘৃণ্য ঘটনা ঘটিয়েছেন। পরে যদিও সেই ব্যাক্তিকে মারধর করেন মল্লিকার বাবা।
উল্লেখ্য , সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থা বিরোধী অভিযান এই ' মি টু ' শুরু হয় হলিউডের প্রযোজক হার্ভে ওয়েইস্টেইনের যৌন অত্য়াচারের ঘটনাকে ঘিরে। সেখানে একের পর এক অভিনেত্রী এই প্রযোজক সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। আর সেই অভিযানই তকমা পায় ' মি টু'-র।












Click it and Unblock the Notifications