অক্ষয় কুমারকে ধমকালেন কমেডিয়ান মল্লিকা দুয়ার বাবা, কী এমন বলেছেন আক্কি
অক্ষয় কুমারকে তাঁর মেয়ের নামে কটূ মন্তব্য করার জন্য স্যোশাল সাইটে কড়কে দিলেন কমেডিয়ান মল্লিকা দুয়ার বাবা বিনোদ দুয়া।
বলিউডের খিলাড়ি নম্বর ওয়ান অক্ষয় কুমারকে তাঁর মেয়ের নামে কটূ মন্তব্য করার জন্য স্যোশাল সাইটে কড়কে দিলেন কমেডিয়ান মল্লিকা দুয়ার বাবা বিনোদ দুয়া। স্টার প্লাসে কমেডি শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' এর শুটিংয়ের সময়ে অক্ষয় নাকি মল্লিকাকে উদ্দেশ্য করে কটূ মন্তব্য করেছেন।

বিনোদ লিখেছেন, শো চলাকালীন একটি দৃশ্যে প্রতিযোগী শ্যাম রঙ্গীলাকে বেছে নিতে শো-এর 'সুপার জজ' অক্ষয়কে তাঁদের সঙ্গে আসার অনুরোধ করেন মল্লিকা দুয়া ও জাকির খান। সেখানে একটি জায়গায় গিয়ে ঘণ্টা বাজিয়ে প্রতিযোগীকে ইতিবাচক সম্মতি জানাতে হয়।
সেইসময়ে অক্ষয় মজার ছলে হাসতে হাসতে বলেন, "আপ বেল বাজাও, ম্যায় আপকো বাজাতা হু।" এই বলেই মল্লিকার বাবার রোষে পড়েছেন অক্ষয়। তাঁর মেয়েকে এমন কটূ কথা অক্ষয় বলার জন্য ক্ষমা চাইতে বলেছেন তিনি। যদিও সেই এপিসোডের এই দৃশ্যগুলি চ্যানেলে দেখানো হয়নি।
তা সত্ত্বেও অক্ষয়ের বিরুদ্ধে বিতর্ক হওয়ায় তা সংবাদমাধ্যমের নজরে চলে এসেছে। মেয়ে-বাবা দুজনেই পরে নিজেদের স্যোশাল মিডিয়া পোস্ট মুছে দিয়েছেন। তবে বিতর্ক জিইয়ে রয়েছে। এই বিষয়ে অবশ্য মুখ খোলেননি অক্ষয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications