জাল নোট কাণ্ডে গ্রেফতার জনপ্রিয় মালয়ালি অভিনেত্রী, হইচই কেরলে
মালয়ালম টেলিভিশনের জগতের পরিচিত অভিনেত্রী ও তাঁর পরিবারের দুই সদস্য জাল নোট কাণ্ডে গ্রেফতার হয়েছেন। কোল্লামে তাঁদের বাড়ি থেকে ৫৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।
মালয়ালম টেলিভিশনের জগতের পরিচিত অভিনেত্রী ও তাঁর পরিবারের দুই সদস্য জাল নোট কাণ্ডে গ্রেফতার হয়েছেন। কোল্লামে তাঁদের বাড়ি থেকে ৫৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে খবর।

অভিনেত্রীর নাম সূর্য শশীকুমার। তাঁর বোন শ্রুতি ও মা রেমাদেবীকেও পুলিশ কোচি থেকে গ্রেফতার করেছে। এমনটাই জানিয়েছেন ইডুক্কি পুলিশ প্রধান কেবি বেণুগোপাল।
ধৃতদের ইডুক্কি জেলার কাট্টাপানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিনেত্রী শশীকুমার ও তার মা এই জাল নোট কাণ্ডের মূল চক্রী বলে পুলিশ সন্দেহ করছে। তাঁদের মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ।
এর পাশাপাশি কোল্লামে অভিনেত্রীর বাসভবনের উপরের তলায় অবৈধ কাজকর্ম চলত বলেও পুলিশ দাবি করেছে। এই ঘটনায় খুব তাড়াতাড়ি আরও কয়েকজনকে গ্রেফতার করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
কোল্লামের বাড়ি থেকে নোট ছাপার সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। তিনদিন আগে ইডুক্কিতেই তিনজনকে ২.২৫ লক্ষ টাকার জাল নোট সমেত পুলিশ ধরে। তাদের জেরা করেই অভিনেত্রীর নাম সামনে এসেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।












Click it and Unblock the Notifications