স্তন্যদানের ছবি ঘিরে বিতর্কে অভিনেত্রী, সমালোচনার কী জবাব দিলেন তিনি

সন্তানকে স্তন্যদান করার ইতিবাচক দিক নিয়ে বিহু দিন ধরেই নানা ধারনের প্রচার অভিযান চলেছে। এরকমই এক সচেতনতামূলক বার্তা নিয়ে নিজেকেদের সাম্প্রতিক সংস্করণটি প্রকাশ করে মালায়লম ম্যাগাজিন গৃহলক্ষ্মী।

সন্তানকে স্তন্যদান করার ইতিবাচক দিক নিয়ে বিহু দিন ধরেই নানা ধারনের প্রচার অভিযান চলেছে। এরকমই এক সচেতনতামূলক বার্তা নিয়ে নিজেকেদের সাম্প্রতিক সংস্করণটি প্রকাশ করে মালায়লম ম্যাগাজিন গৃহলক্ষ্মী। যে ম্যাগাজিনের কভারে দেখা যায় এক মহিলা তাঁর শিশুকে স্তন্যদান করছেন । আর চার পাঁচ জন মহিলা যেভাবে , যে ভঙ্গিমায় স্তন্যদান করেন সেভাবেই এই ম্যাগাজিনের কভারের ছবিতে থাকা মডেলকে স্তন্যদান করার আদলে দেখা যায়।

স্তন্যদানের ছবি ঘিরে বিতর্কে অভিনেত্রী, সমালোচনার কী জবাব দিলেন তিনি

আর এই স্তন্য দান করার ছবির ধরন নিয়েই এবার বিতর্ক উঠেছে। বিতর্কে ছবির মডেল তথা মালায়লম অভিনেত্রী ২৭ বছরের গিলু জোসেফ। ছবিটিতে তাঁর গোপনাঙ্গের উন্মুক্ত দৃশ্য নিয়েই যাবতীয় বিতর্ক। এই ম্যাগাজিনের বিরুদ্ধে এক সিজেএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ এই ছবি দিয়ে মহিলাদের অশোভনভাবে প্রতিস্থাপিত করা হয়েছে। আইপিসি সেকশন ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

স্তন্যদানের ছবি ঘিরে বিতর্কে অভিনেত্রী, সমালোচনার কী জবাব দিলেন তিনি

আগামী ১৬ মার্চ এই মামলার রায় ঘোষমা হবে। এদিকে, অভিনেত্রী গিলু জোসেফ নিজের মন্তব্য়ে সকলের মুখ বন্ধ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কখনও মনে করেননি যে স্তন্যদান কনোও 'পাপ'! তাই এই ছবি শ্যুটের সুযোগ পেয়েই তা গ্রহণ করেছেন তিনি। গিলু অবিবাহিত তথা তাঁর মাতৃত্বেরও কোনও অভিজ্ঞতা নেই। গিলুর মতো সাহসী অভিনেত্রীর দাবি , গোটা বিষয়টিকে কীভাবে ব্য়ক্ত করা হচ্ছে সেটাই সমস্যার মূল কারণ। তিনি আরও জানান যে পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গিলু সমালোচকদের উদ্দেশে বলেছেন ,'এটা কি ভালো জিনিস নয় বন্ধুরা? কেন আপনারা মনে করছেন এটা খারাপ? কোন ঈশ্বর রাগ করবেন যদি কেউ তাঁর নিজের সন্তানের ক্ষুধা নিবারণ করে?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+